চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইকো মামলা: মার্কিন এফবিআই কর্মকর্তাসহ ৩ বিদেশি সাক্ষী আনার অনুমতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, আদালত
A A
নাইকো কোম্পানির গেটের ছবি, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন ও প্রোডাকশন কোম্পানি লিমিটেড. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইকো দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ৩ বিদেশি সাক্ষীকে দেশে আসার অনুমতি দিয়েছেন আদালত। তিন সাক্ষীর মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একজন এবং কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তা রয়েছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) কেরানিগঞ্জ কারাগার সংলগ্ন বিশেষ আদালতের বিচারের কার্যক্রম শুরু হলে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন সাক্ষীদের আনার বিষয়ে যুক্তি তুলে ধরেন। বেগম জিয়ার পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম বিদেশী কাউকে সাক্ষী হিসেবে আনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন।

পরে ঢাকার বিশেষ জজ আদালত- ৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান বিদেশীদের আনার আবেদন মঞ্জুর করেন।

এছাড়া এই মামলায় খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।

২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। গত ১৯ মার্চ মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এরপর অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৭ মে রিভিশন আবেদনটি করেন খালেদা জিয়ার আইনজীবীরা। পরে বুধবার (৩০ আগস্ট) সেই আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

Tags: নাইকো মামলা
Previous Post

বিশ্বব্যাপী ‘জওয়ান’ এর ১০ দিন, বক্স অফিসে দাপট অব্যাহত!

Next Post

নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১ কোটি চারা রোপণ, লক্ষ্য বিশ্ব রেকর্ড

Next Post

নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১ কোটি চারা রোপণ, লক্ষ্য বিশ্ব রেকর্ড

ফেলিক্স বার্সার জার্সিতে খেলছেন, দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার হয়ে খেলা সহজ বলছেন ফেলিক্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT