ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে বৈদেশিক ঋণের ওপর চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। এ অবস্থায় রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ বাড়ানো গেলে কিছুটা হলেও এ ধাক্কা কাটিয়ে ওঠতে পারে। তা না হলে আগামী বছর থেকে ঋণ পরিশোধের চাপে টালমাটাল হতে পারে দেশের অর্থনীতি।








