চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 30, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদ তারেক রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বৈরাচার পালিয়েছে, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচারমুক্ত উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ। সামনে গণমানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) র‌্যাবের গুলিতে শহীদ গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি উপহার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বিভিন্নজনের বিভিন্ন মত থাকবে, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ কিংবা অন্যসকল জ্ঞানী ব্যক্তিদের মতামত থাকবে এই সকল মতামত নিয়ে আমরা আলোচনা করবো। তবে এসকল মতামতের মধ্যে যে পক্ষে জনসমর্থন বেশি, সেই মতামতের ভিত্তিতেই দেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, আমাদের মধ্যে সকলের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, তবে এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না, যার মাধ্যমে দেশ ক্ষতিগ্রস্থ হবে। এমন কোনো পরিস্থিতি বা মতামত গ্রহণযোগ্য হবে না, যার ফলে দেশের মানুষ ক্ষতিগ্রস্থ হবে। দেশ সামনের দিকে এগিয়ে যেতে বাধাগ্রস্থ হবে।

তারেক রহমান বলেন, গোলাম রব্বানী একা নয়, গত ১৬ বছরে এই স্বৈরাচার হাজার হাজার রাব্বানীকে হত্যা করেছে। লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করেছে। সর্বশেষ পালিয়ে যাওয়ার আগেও হাজার হাজার মানুষকে নির্যাতন করেছে, শত শত মানুষকে শহীদ করেছে।

তিনি বলেন, এই মানুষগুলোর অপরাধ কী? কেন এদের উপর এমন নির্যাতন করতে হয়েছে? এরা তো কেবল মানুষের বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার এবং ভোটের অধিকার নিয়ে কথা বলেছে। এসব নৈতিক অধিকার নিয়ে কথা বলার অপরাধে এমন নির্যাতন সহ্য করতে হয়েছে। এরকম হাজার হাজার রাব্বানীকে হত্যা করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যেই অধিকারগুলোর জন্য রাজনৈতিক নেতারা সাধারণ মানুষদের সাথে নিয়ে বিগত ১৬ বছর যাবৎ সংগ্রাম করেছিল, আন্দোলন করেছিল, রাব্বানীর মতো হাজার হাজার কর্মী নিহত হয়েছেন তাদের সেই অধিকারগুলো এখন আমাদের প্রতিষ্ঠা করতে হবে, আর এটাই হচ্ছে আমাদের বড় যুদ্ধ।

তিনি বলেন, রাব্বানীদের লক্ষ্যই ছিল রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করা। কারণ বিভিন্ন পেশাজীবী মানুষ যেমন, কৃষক, দিনমজুর, শিক্ষক, কিংবা অন্যসকল পেশাজীবী মানুষের সমস্যাগুলো সমাধান করতে হলে তাদের কথা শুনতে হবে। সকল মানুষের স্বাস্থসেবা নিশ্চিত করতে হলে, খাদ্য সমস্যাসহ আমাদের সমাজে নানা রকম সমস্যা রয়েছে। আর এসব সমস্যা রাজনৈতিক নেতাদের কণ্ঠে আসতে হবে। তবেই তো সমাধান হবে।

Tags: গোলাম রব্বানীতারেক রহমানবিএনপি
Previous Post

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক

Next Post

কেমন হলো শাকিবের দলের তারকাবহুল থিম সং?

Next Post
শাকিবের দলের জন্য প্রস্তুত একটি জনপ্রিয় থিম সং. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হলো শাকিবের দলের তারকাবহুল থিম সং?

চন্দ্রাবতী সাহিত্য পুরস্কারপ্রাপ্ত আট লেখকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৮ লেখক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT