চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার ক্যালগেরিতে কনজারভেটিভ পার্টির জাতীয় কনভেনশন 

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:35 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি: কানাডার প্রতিনিধি

ছবি: কানাডার প্রতিনিধি

কানাডার স্থানীয় সময় শুক্রবার ক্যালগারিতে অনুষ্ঠিত হবে কানাডার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির জাতীয় কনভেনশন। এর মাধ্যমে কানাডার কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিভিয়েরের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হতে যাচ্ছে দলীয় নেতৃত্ব পর্যালোচনা ভোটে।

শুক্রবার ৩০ জানুয়ারি জাতীয় কনভেনশনে ডেলিগেটদের ভোটে নির্ধারিত হবে, পিয়েরে পলিভিয়ের নেতৃত্বে থাকবেন নাকি দল নতুন নেতৃত্ব নির্বাচনের পথে যাবে।

ছবি: কানাডার প্রতিনিধি

দলীয় সূত্র জানায়, এই ভোটে টিকে থাকতে ডেলিগেটদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন পলিভিয়েরের। তবে কেবল ৫০ শতাংশের সামান্য বেশি ভোট পেলেও তা হবে তার জন্য রাজনৈতিকভাবে ‘বিপর্যয়কর’। সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের মতো অন্তত ৮০ শতাংশের কাছাকাছি সমর্থন পেলেই সমালোচকদের চুপ করানো সম্ভব বলে মনে করছেন দলের একাংশ।

ভোটের আগে পলিভিয়ের ফোনে ও সরাসরি বিভিন্ন রাইডিংয়ে গিয়ে ডেলিগেটদের সঙ্গে যোগাযোগ করছেন। এক জ্যেষ্ঠ কনজারভেটিভ নেতা বলেন, “তিনি কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছেন না।”

ক্যালগারি পলিভিয়েরের নিজ শহর হওয়ায় স্থান নির্বাচনও তার পক্ষে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে অন্টারিও প্রগ্রেসিভ কনজারভেটিভদের কনভেনশন একই সময়ে হওয়ায় কেন্দ্রীয় অন্টারিও থেকে ডেলিগেট উপস্থিতি কম হতে পারে, যা তার জন্য সুবিধাজনক।

কুইবেক থেকে সম্ভাব্য ডেলিগেট উপস্থিতিও তুলনামূলক কম হওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে পলিভিয়েরের জনপ্রিয়তা দুর্বল। দলীয় হিসাব অনুযায়ী, কুইবেক থেকে সর্বোচ্চ ৯৩৬ জন ডেলিগেট আসতে পারলেও বাস্তবে উপস্থিতি তার অনেক কম হতে পারে।

গত নির্বাচনে কনজারভেটিভরা উল্লেখযোগ্য ভোট পেলেও সরকার গঠন করতে ব্যর্থ হয়। নিজ আসন হারিয়ে পরে নিরাপদ একটি রাইডিং থেকে সংসদে ফিরতে হয় পলিভিয়েরকে। এরপর একাধিক এমপি দল ছাড়ায় নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়।

সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে লিবারেলদের জনপ্রিয়তা বেড়েছে। এক জরিপে লিবারেলদের সমর্থন ৪৭ শতাংশ, কনজারভেটিভদের ৩৮ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে পলিভিয়েরের ব্যক্তিগত জনপ্রিয়তাও সর্বনিম্ন পর্যায়ে।

তবে দলের ভেতরে বড় কোনো প্রকাশ্য বিরোধিতা না থাকায় পলিভিয়ের এখনো দলের মূল সমর্থকদের ওপর ভরসা রাখছেন। তার ঘনিষ্ঠরা বলছেন, জীবনযাত্রার ব্যয়, অপরাধ ও অভিবাসন ইস্যুতে তিনি এখনো সাধারণ মানুষের কাছে শক্ত বার্তাবাহক।

এই গুরুত্বপূর্ণ কনভেনশন পরিচালনায় আবারও সামনে এসেছেন তার সাবেক ক্যাম্পেইন ম্যানেজার জেনি বার্ন, যার ভূমিকা নিয়ে দলের ভেতরে বিতর্ক থাকলেও তিনি এখনো পলিভিয়েরের আস্থাভাজন।

Tags: কনজারভেটিভ পার্টিকানাডাজাতীয় কনভেনশন
Previous Post

ইউক্রেনে যুদ্ধবিরতিতে পুতিনের সম্মতি আছে: ট্রাম্প

Next Post

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না: ডোনাল্ড ট্রাম্প

Next Post

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না: ডোনাল্ড ট্রাম্প

প্রথম ছবিতেই নিশোর জাতীয় পুরস্কার, ‘সুড়ঙ্গ’র বাজিমাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT