চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

এস কে রাসেল by এস কে রাসেল
9:24 পূর্বাহ্ন 16, জুন 2026
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ, ভাঙা ঘাটের সংযোগের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কয়েক দিনের টানা পানিবৃদ্ধিতে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ঘোড়াউত্রা, ধনুসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে কয়েকটি ফেরিঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

জানা গেছে, পানিবৃদ্ধির কারণে হাওরাঞ্চলের সঙ্গে জেলার যোগাযোগের গুরুত্বপূর্ণ কয়েকটি ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এর মধ্যে করিমগঞ্জ উপজেলার বালিখোলা ও চামড়াঘাট, মিঠামইন উপজেলার শান্তিপুর ফেরিঘাট, ইটনা উপজেলার বড়িবাড়ি ও বলদা ফেরিঘাট এবং বাজিতপুর উপজেলার পাটুলি ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী এখন ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে ঘোড়াউত্রা ও ধনু নদী পার হয়ে জেলা শহরে যাতায়াত করছেন।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাওরাঞ্চলের সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

ইটনা উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা মাসুম মিয়া বলেন, কয়েক দিন ধরেই হাওরের নদীগুলোতে পানি বাড়ছে। আজ এসে দেখি ফেরিঘাটের রাস্তা তলিয়ে গেছে। ফলে ফেরি বন্ধ রয়েছে। আগে সহজেই ফেরিতে নদী পার হয়ে শহরে যেতে পারতাম। এখন নৌকায় করে কষ্ট করে যেতে হচ্ছে।

ইটনার রফিকুল ইসলাম বলেন, হাওরে পানি বাড়ায় ফেরিঘাট তলিয়ে গেছে। মিঠামইন থেকে নদীপথে বালিখোলা যেতে অনেক বেশি সময় লাগে। ফেরিতে গেলে মাত্র এক ঘণ্টায় পৌঁছানো যেত। এখন ভোগান্তির পাশাপাশি মালামাল পরিবহনেও সমস্যা হচ্ছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, পানিবৃদ্ধির কারণে ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। তাই আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রতিদিনই হাওরাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

Tags: কিশোরগঞ্জফেরি চলাচল বন্ধহাওর
Previous Post

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

Next Post

যুদ্ধ বন্ধের খবরে মার্কিন শেয়ারবাজার চাঙা

Next Post
মার্কিন শেয়ারবাজারে যুদ্ধ বন্ধের খবরের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ বন্ধের খবরে মার্কিন শেয়ারবাজার চাঙা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তি ও ছবি ভুয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তি ও ছবি ভুয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT