চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিল সম্মিলিত সাংস্কৃতিক জোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সাফ জয়ী নারী ফুটবল দলের খেলোয়াড়রা সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপাজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ আয়োজনে সংস্কৃতিকর্মীদের সাথে ছিলেন দেশের বিভিন্ন শাখার বরেণ্য নাগরিকরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সম্মিলিত সংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি।

আয়োজনের শুরুতে নারী ফুটবল দলের ফুটবলার এবং কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ভাষা শহীদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জাতীয় চার নেতাসহ দেশের জন্য প্রাণ দেওয়া সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় মূল পর্ব। ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের বরণ করে নেন সংস্কৃতিজনেরা।

এরপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় গান, নাচ ও আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। ফুটবলার এবং কোচসহ নারী ফুটবল দলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এরপর আইএফআইসি ব্যাংক ও বিশিষ্ট সংস্কৃতিজনদের সহযোগিতায় ক্রীড়াবিদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধির হাতে আর্থিক সম্মাননার চেক তুলে দেওয়া হয়। এরপর ছিল আলোচনা পর্ব।

 

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের পরিবেশনা

 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অংশ নেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বরেণ্য সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর এমপি, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, মফিদুল হক, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, লাকী ইনাম, তিমির নন্দী, শাহীন সামাদ, ঝুনা চৌধুরী, মিনু হক, সারা যাকের, কামাল পাশা চৌধুরী, কাজী মিজানুর রহমান, আইএফআইসি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার এবং অধিনায়ক সাবিনা খাতুনসহ নারী ফুটবল দলের সদস্য ও কর্মকর্তারা।

Tags: সম্মিলিত সাংস্কৃতিক জোট
Previous Post

সিনেমার প্রচারের জন্য কোনো ‘বিশেষ সিন’ তৈরি করা হয়নি: পূজা চেরী

Next Post

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

Next Post
টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

পুলিশ কর্মকর্তা ও আটক ব্যক্তির ছবি, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

গাছে ঝুলিয়ে নির্যাতনে শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT