চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই আদিবাসীর পা ধুয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 06, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিবাসীর পা ধুয়ে সম্মান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়ে প্রস্রাব করার ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী পা ধুয়ে ক্ষমা চেয়েছেন আদিবাসী শ্রমিকের কাছে। গত তিন দিন ধরে এই ঘটনায় উত্তাল রয়েছে ভারতের মধ্যপ্রদেশ। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন।

বৃহস্পতিবার ৬ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এই ঘটনা প্রভাব পড়েছে রাজ্যের রাজনীতিতেও। যার ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও আদিবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।

এমন ঘটনায় সরকারের ভাবমূর্তিতে যাতে কোন রকম আঁচড় না লাগে সেদিকে খেয়াল রাখলেন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। তিনি নিজেই আদিবাসীকে ডেকে নিলেন বাসবভনে।

আদিবাসী শ্রমিক দশমত রাওয়তের কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। পরে বাসভবনে ডেকে নিয়ে হাত-পা ধুইয়ে দেন তিনি নিজেই। পরিয়ে দেন উত্তরীয়। এছাড়াও তাকে উপহারও দিয়েছেন। এসময় নিজহাতে শিবরাজ খাইয়েও দেন দশমতকে। দশমতকে বাসভবনে ডেকে ‘অতিথি আপ্যায়নের’ গোটা ঘটনাটি নিজের টুইটারে শেয়ার করেন শিবরাজ।

এতে দেখা যায়, মুখ্যমন্ত্রী জুতা খুলতে যাওয়ায় দশমত ইতস্তত বোধ করেন। যদিও শিবরাজ জোর করেই জুতা খুলে নেন। তারপর দশমতকে বলেন, ‘ওই ঘটনার ভিডিও দেখে অত্যন্ত ব্যথিত হয়েছিলাম। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনাদের মত মানুষই আমার কাছে ঈশ্বর।’

তিন দিন আগে একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও-তে দেখা যায়, এক ব্যক্তি আদিবাসী এক শ্রমিকের মুখে, গায়ে প্রস্রাব করছেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই মধ্যপ্রদেশে সমালোচান শুরু হয়। অভিযুক্তের নাম প্রবেশ শুক্ল। গত ৪ জুলাই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলার কুবরি গ্রামে।

আনন্দবাজার স্থানীয়দের সূত্রে জানায়, অভিযুক্ত ব্যক্তি বিজেপির সক্রিয় কর্মী। বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লর ঘনিষ্ঠ। যদিও বিজেপি বিধায়ক প্রবেশের সাথে যোগাযোগের বিষয়ে অস্বীকার করেন। প্রবেশের ঘটনা নিয়ে রাজনৈতিক এবং বিভিন্ন মহলে সমালোচনা শুরু হওয়ায় অভিযুক্তকে গ্রেফতার করেছে প্রশাসন। এমনকি বুলডোজ়ার দিয়ে তার বাড়ির একাংশ গুঁড়িয়েও দেওয়া হয়।

প্রবেশের বাবা রমাকান্ত শুক্ল বলেন, তিনি বিজেপি বিধায়কের একজন প্রতিনিধি। তাই তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। তিনি বলেন, ‘আমার ছেলে এ ধরনের কাজ করতে পারে না। ওর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।’

Tags: ভারতমধ্যপ্রদেশ
Previous Post

পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

তামিমের আচমকা অবসর মানতে পারছেন না সতীর্থরা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দিত ও উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের আচমকা অবসর মানতে পারছেন না সতীর্থরা

এন্ড্রু কিশোরের ছবি, তিনি গায়ক ও সংগীতশিল্পী, বাংলার জনপ্রিয় শিল্পী।. Channel i News - চ্যানেল আই নিউজ

এন্ড্রু কিশোর চলে যাওয়ার ৩ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT