চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ কোটির প্রকল্প অনুমোদনসহ আরও যেসব ক্ষমতা পাবেন প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 20, নভেম্বর 2025
in - সেমি লিড, আদালত
A A
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন ও গেটের ছবি, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, ‘অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে। আশা করছি, উচ্চ আদালতের সচিবালয় কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ গঠন হয়ে যাবে। এরপর থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা, ছুটির বিষয়াদি সবকিছু উচ্চ আদালতের মাধ্যমে পরিচালিত হবে। সরকারের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না।’

তিনি বলেন, প্রধান বিচারপতিকে উচ্চ আদালত ও নিম্ন আদালতের আর্থিক অনুমোদন দেওয়ার ক্ষমতা দেওয়া হবে। সুপারিশকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যদি ৫০ কোটি টাকা বা তার কম হয় সেক্ষেত্রে প্রধান বিচারপতি এটা অনুমোদন করবেন। এটা আর কারোর অনুমোদনের প্রয়োজন হবে না।

আসিফ নজরুল বলেন, ৫০ কোটি টাকার বেশি হলে তখন প্রধান বিচারপতি পরিকল্পনা কমিশনের মাধ্যমে এটা একনেকের সভায় উপস্থাপন করবেন। অর্থাৎ ৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করার ক্ষমতা উচ্চ আদালত পেয়ে যাচ্ছে। এটা প্রধান বিচারপতির আর্থিক স্বাধীনতার একটা দিক বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা।

Tags: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।প্রকল্প অনুমোদনপ্রধান বিচারপতি
Previous Post

সেমিকন্ডাক্টর ডিজাইন ও গবেষণায় ব্র্যাক ইউনিভার্সিটি-এসবিআইটি চুক্তি

Next Post

কিশোরগঞ্জে ফজলুর রহমানের মনোনয়ন বাতিল ও বহিষ্কারের দাবি

Next Post
কিশোরগঞ্জে মনোনয়ন বাতিল ও বহিষ্কার দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে ফজলুর রহমানের মনোনয়ন বাতিল ও বহিষ্কারের দাবি

বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের প্রতীকী লোগো, তিনটি অংশে বিভক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা আয়োজনে শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT