চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে ছাত্রলীগ কর্মীকে আটক করে সেনাবাহিনীর কাছে দিলেন শিক্ষার্থীরা

আল-মামুন আশিক by আল-মামুন আশিক
9:41 অপরাহ্ন 18, আগস্ট 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীরা আটক, সেনাবাহিনী কাছে দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের এক সাবেক ছাত্রলীগ কর্মীকে আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার ১৮ আগস্ট বিকেল ৩টার দিকে হলের ৪৫০ নম্বর রুমে হল প্রশাসনের লাগানো তালা ভেঙে ভেতরে ঢুকলে হলের শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে বিকেল ৫টার দিকে তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম আল আমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি হল শাখা ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলামের অনুসারী ছিলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এই কর্মী হল শাখা ছাত্রলীগের সভাপতির মাধ্যমে বিভিন্ন সময়ে সিট বাণিজ্য করতো এবং তাদেরকে বিভিন্ন সময় নির্যাতন করেছে। এছাড়াও আল আমিন কোটা আন্দোলনের সময় আন্দোলকারীদের ছবি, ভিডিও ও তথ্য শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের দিতো। তার মোবাইল থেকে এর প্রমাণও পাওয়া গেছে।

এ বিষয়ে হলের শিক্ষার্থীরা বলেন, এই ছাত্রলীগ কর্মী হলের শিক্ষার্থীদের কাছ থেকে সিটের বিনিময়ে টাকা নিয়েছে। এছাড়াও সে কোটা আন্দোলনকারীদের বিভিন্ন তথ্য ছাত্রলীগকে দিত। আমরা তার ফোন চেক করে গত মাসের ১৬ তারিখে ছাত্রলীগ যখন হামলা করে তখন সে আন্দোলনকারী ছাত্রদের ছবি ছাত্রলীগকে দিয়েছিল তার সত্যতা পেয়েছি। আমরা তার উপযুক্ত শাস্তি দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী আল আমিন বলেন, আমি কখনো সিট বানিজ্য ও শিক্ষার্থীদের নির্যাতনের পক্ষে ছিলাম না। আর্থিক অসচ্ছলতার কারণে ছাত্রলীগের আগের কমিটির সময়ে টুকটাক রাজনীতি করে হলে উঠেছিলাম। তিনি আরও বলেন, আমি মাত্র তিন মাস ছাত্রলীগের সাথে ছিলাম। এরপরে ছাত্রলীগের সাথে আমার আর কোনো সম্পৃক্ততা নেই।

Tags: ছাত্রলীগরাবি
Previous Post

স্বর্ণের দাম বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ 

Next Post

‘অমীমাংসিত’ মুক্তি নিয়ে যা বললেন রাফী

Next Post
রাফী ও তার সহকর্মীরা একটি সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

'অমীমাংসিত' মুক্তি নিয়ে যা বললেন রাফী

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের বক্তৃতা, রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে কমলা হ্যারিসের থেকে সুন্দর দাবি ডোনাল্ড ট্রাম্পের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT