চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা খুবই কম: ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 17, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, শান্ত ও সম্মানজনক মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দণ্ডাদেশকে দেশের জনগণ স্বাগত জানালেও এই রায় তার (শেখ হাসিনার) রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত অবসানের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)।

আজ (১৭ নভেম্বর) সোমবার সংস্থাটির বাংলাদেশবিষয়ক সিনিয়র কনসালট্যান্ট থমাস কিয়ান এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধে দণ্ডাদেশ বাংলাদেশে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে, কারণ ২০২৪ সালের জুলাই–আগস্টে বিক্ষোভ দমনে সংঘটিত নৃশংসতার জন্য তার ভূমিকা নিয়ে কোনো সন্দেহ দেশের মানুষের নেই।

তিনি আরও বলেন, জাতিসংঘের তদন্তে আগেই নিশ্চিত হয় যে ১,৪০০ মানুষের প্রাণহানির ঘটানো সেই দমন অভিযানে সরকার–প্রধান হিসেবে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যরা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় উপস্থাপিত রেকর্ডিং, নথিপত্র এবং সাবেক আইজিপি–র সাক্ষ্য এসব তথ্যকে আরও পোক্ত করে।

তবে তিনি বিচারপ্রক্রিয়ার কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন। অনুপস্থিতিতে বিচার, অল্প সময়ে শুনানি শেষ করা এবং প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সম্পদের অভাব নিয়ে সমালোচনা থাকলেও এগুলো বাংলাদেশের দীর্ঘদিনের বিচারব্যবস্থাগত সমস্যার প্রতিফলন বলে তিনি মনে করেন। তবুও এসব প্রশ্নকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতৃত্বের দায় এড়ানোর অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেন কিয়ান।

আইসিজির মতে, এই রায় শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনাকে অত্যন্ত ক্ষীণ করে দিয়েছে। তিনি দল ছাড়তে অস্বীকৃতি জানালে আওয়ামী লীগেরও সক্রিয় রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে। সাম্প্রতিক বোমা হামলা এবং দলের ডাকা দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচি দেশকে অস্থিতিশীল অবস্থায় রেখেছে—যা ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে উদ্বেগ আরও বাড়াচ্ছে।

থমাস কিয়ান বলেন, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে আওয়ামী লীগকে সহিংস কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দলীয় সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এড়াতে হবে।

 

Tags: আইসিজিশেখ হাসিনা
Previous Post

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্রজনতার আনন্দ মিছিল

Next Post

সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে গাজায় গণবিয়ে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে গাজায় গণবিয়ে

টম ক্রুজ অস্কার পুরস্কার হাতে নিয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা নিয়ে আবেগে ভাসলেন টম ক্রুজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT