চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হচ্ছেন ওয়েল সাবরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 অপরাহ্ন 25, জুন 2024
in বাংলাদেশ
A A
বিএটি বাংলাদেশের চেয়ারম্যান ওয়েল সাবরা, পেশাদার ব্যবসায়ী।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১ আগস্ট থেকে ওয়েল সাবরা বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। 

ওয়েল সাবরা বিএটিতে ২১ বছর ধরে কর্মরত আছেন। ২০০৩ সালে বিএটি-তে কর্মজীবন শুরু করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কাজ করার মাধ্যমে ওয়েল সাবরা বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেছেন। এ সময় তিনি বিএটি’র গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে প্রতিষ্ঠানের অব্যাহত সাফল্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

২০২৩ সালের মার্চ মাস থেকে সাবরা বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদের একজন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। বর্তমানে তিনি বিএটি মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, ককেশাস এবং মধ্য এশিয়ার এরিয়া ডিরেক্টর।

তিনি ইউনিভার্সিটি অব ফ্লোরিডা থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর এবং আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও, তিনি একজন সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট।

সাবরা গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি বিএটি বাংলাদেশে ৪২ বছরের অসামান্য কর্মজীবন সম্পন্ন করেছেন। গোলাম মইন উদ্দীন ১৯৮৩ সালে কোম্পানির সাথে তার ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৮ সালে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বিশ্বমানের সাথে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনায় বিএটি বাংলাদেশের রূপান্তরের যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্ব। জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০১০ সাল থেকে বাংলাদেশ সরকার গোলাম মইন উদ্দীনকে ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (সিআইপি) হিসেবে সম্মানিত করে আসছে।

চেয়ারম্যান হিসেবে ওয়েল সাবরার যোগদানকে স্বাগত জানিয়েছে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পর্ষদ। প্রত্যাশা করা হচ্ছে, ওয়েল সাবরার সুদীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বদানের সক্ষমতা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য নিশ্চিতের পাশাপাশি দেশের উন্নয়ন অংশীদার হিসেবে বিএটি বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Tags: বিএটি বাংলাদেশ
Previous Post

শিক্ষিত জনগোষ্ঠী সচেতন থাকলে দেশ এগিয়ে যাবে: নাছিম

Next Post

এমবাপের গোলেও জেতেনি ফ্রান্স, ডাচদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রিয়া

Next Post
এমবাপে ফ্রান্সের অধিনায়ক হিসেবে গোল করে ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের গোলেও জেতেনি ফ্রান্স, ডাচদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রিয়া

শাকিব খান ৫০ কোটি পারিশ্রমিকের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ নয় শাকিব খানের পারিশ্রমিক হবে ৫০ কোটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT