চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে নীতি সুদহার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংক দেশে মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে আবারও নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৯ শতাংশ থেকে ৯.৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। যা আগামীকাল ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫ আগস্ট অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে।

এছাড়া, ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা উন্নত করার জন্য স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) নীতি সুদহার ১০.৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১১ শতাংশ করা হয়েছে। একইভাবে, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদহার ৭.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্তের বিষয়ে একটি নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, চলতি সপ্তাহে নীতি সুদহার বাড়ানো হবে এবং পরের মাসে এটি আরও কিছুটা বাড়ানো হতে পারে। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং বিনিময় হার স্থিতিশীল করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২৫ আগস্ট নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৯ শতাংশ করা হয়েছিল।

Tags: নীতি সুদবাংলাদেশ ব্যাংকসুদ হার
Previous Post

মাজার ভাঙার ঘটনায় হাইকোর্টের রুল

Next Post

পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাকরূদ্ধ সেনা কর্মকর্তার বাবা

Next Post
বাকরুদ্ধ বাবা পরিবারের একমাত্র ছেলেকে হারানোর শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাকরূদ্ধ সেনা কর্মকর্তার বাবা

শ্রমিকদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আলোচনা করছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকদের ১৮ দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত: কাল থেকে সব কারখানা খোলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT