চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরে আটকে থাকা সেই ‘অন্যদিন…’ এর মুক্তি ১১ জুলাই

আসছে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন...’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 04, জুলাই 2025
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন মানুষের ছবি সহ নান্দনিক পোস্টার, নাটকের প্রচার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বশেষে বহু প্রতীক্ষার অবসান। কামার আহমাদ সাইমন পরিচালিত ও সারা আফরীন প্রযোজিত আলোচিত চলচ্চিত্র ‘অন্যদিন…’ আসছে দেশের প্রেক্ষাগৃহে।

নির্মাতাসূত্রে জানা গেছে, আগামী শুক্রবার (১১ জুলাই) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অন্যদিন…’। আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার ও প্রশংসা পাওয়া সত্ত্বেও দেশে এতদিন আটকে ছিল ছবিটি। এবার টানা সাতদিন ঢাকার নির্বাচিত প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বহুল আলোচিত এই সিনেমা।

দেশে ছিল নিষিদ্ধ, এখন আসছে পর্দায়
‘অন্যদিন…’-এর জন্য ছিলো এক দীর্ঘ অপেক্ষা। দেশে ‘অন্যদিন…’ ছবিটি এতদিন প্রদর্শনের অনুমতি পায়নি। প্রযোজক সারা আফরীন জানিয়েছেন, রাজনৈতিক ভাষ্য পছন্দ না হওয়ায় তৎকালীন সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র আটকে রেখেছিল। ২০১৪ সালে সানড্যান্স থেকে গ্রান্ট পাওয়া এবং ২০২১ সালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পরও দেশে ছবিটি ছিল নিষিদ্ধ!

পরিচালক কামার আহমাদ সাইমন বলেন, “একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া। ২৪’এর জুলাইয়ের আগে ছবিটি দেখানোয় নিষেধাজ্ঞা ছিল। তখন মনে হয়েছিল আর কোনো সিনেমাই বানাবো না। কিন্তু এবার জুলাই এসে সব বদলে দিল।”

তিনি আরও জানান, জুলাই মাসেই ছবিটির মুক্তি দিয়ে “জুলাইকে উৎসর্গ” করছেন তাঁরা।

শিশুদের খেলনা ট্রাক সড়কে, শিশুদের খেলা ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ বিশেষ প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্যদিন…’ 
গত ২৪ জুন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফরিদা আখতার, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মানবাধিকারকর্মী হামিদা হোসেন ও শিরীন হক, কবি ফরহাদ মজহার, আলোকচিত্রী শহিদুল আলম, নাট্যজন জামিল আহমেদ, ব্যারিস্টার সারা হোসেন, বাংলা একাডেমির পরিচালক মোহাম্মাদ আজম, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, প্রযোজক রেদোয়ান রনি, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ সাংস্কৃতিক, একাডেমিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। প্রদর্শনীর পর দর্শকরা ছবিটির নির্মাণশৈলী ও বক্তব্যের প্রশংসা করেন এবং ছবিটির এতদিন আটকে থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন।

বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিত্বের ছবি, সংবাদ ও ইভেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সম্মাননা ও গুণমানের স্বীকৃতি
‘অন্যদিন…’ ছবিটি নির্মিত হয়েছে ‘জলত্রয়ী’ ট্রিলজির দ্বিতীয় কিস্তি হিসেবে। এর আগে কামার আহমাদ সাইমন পরিচালিত ‘শুনতে কি পাও!’ জিতেছিল প্যারিসের জর্জ পম্পিদ্যু সেন্টারে গ্রাঁ প্রি, মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণশঙ্খ, এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু আন্তর্জাতিক সম্মাননা।

‘অন্যদিন…’ ২০২১ সালে ডাচ উৎসব ইডফা’র মূল প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে ছবিটি প্রশংসিত হয়। এছাড়া কান চলচ্চিত্র উৎসবের সিনেফঁদাসিওঁ বিভাগে অফিসিয়াল সিলেকশন, লোকার্নো চলচ্চিত্র উৎসবের পিয়াত্‌জা গ্রান্দায় বাংলাদেশের প্রথম ‘ফিচারড ডিরেক্টর’ হিসেবে সম্মাননা এবং ক্যামডেন ও ফ্রান্সের আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ জয়ের মধ্য দিয়ে ছবিটি আন্তর্জাতিক মহলে এক উজ্জ্বল অবস্থান তৈরি করে।

তিন নারী একত্রে বসে আলোচনা করছে, একটি হাতে মোবাইল ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘অন্যদিন…’ এর একটি দৃশ্যে…

বিশ্বমিডিয়ায় প্রশংসা
আন্তর্জাতিকভাবে ‘অন্যদিন…’ নিয়ে রিভিউ দিয়েছে নামকরা চলচ্চিত্র সাময়িকীগুলোও। ভ্যারাইটি ছবিটিকে আখ্যা দিয়েছে “কৌতুকপূর্ণ কিন্তু বিবেক নাড়া দেওয়া” বলে, স্ক্রিন ডেইলি বলেছে “সিডাক্টিভ’ আর  ফিল্মলিঙ্ক লিখেছে “ছবিটা সবচাইতে বড় পর্দায় দেখানো উচিত”!

Tags: অন্যদিনকামার আহমাদ সাইমনলিড বিনোদনশুনতে কি পাওসারা আফরীনসিনেমাসেন্সর
Previous Post

মারা গেছেন টারান্টিনোর ‘প্রিয় অভিনেতা’ ম্যাডসেন

Next Post

বিমানে সহযাত্রীর ওপর হামলায় গ্রেপ্তার ভারতীয় যুবক

Next Post
ভারতীয় যুবকের হামলার ঘটনায় বিমানে উত্তেজনা, আহত যাত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানে সহযাত্রীর ওপর হামলায় গ্রেপ্তার ভারতীয় যুবক

বাংলাদেশ ক্রিকেট কোচ সিমন্স ইংল্যান্ড সফরের আগে বার্তা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড যাওয়ার আগে টাইগারদের যে বার্তা দিয়ে গেছেন সিমন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT