চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯৬২ সালের গাড়ি ৫৭২ কোটি টাকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 14, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রাচীন Ferrari racing গাড়ি, লাল রঙের, সংগ্রহশালায় প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৬২ সালে নির্মিত ‘ফেরারি ২৫০ জিটিও’ মডেলের একটি গাড়ি নিলামে পাঁচ কোটি ১৭ লাখ পাঁচ হাজার ডলার বা প্রায় ৫৭২ কোটি টাকায় বিক্রি হয়েছে। নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি এটি।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল ১৩ নভেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে ‘ফেরারি ২৫০ জিটিও’ মডেলের এই গাড়িটি পাঁচ কোটি ১৭ লাখ পাঁচ হাজার ডলারে বিক্রি হয়েছে। তবে গাড়িটি যে কিনেছেন তার পরিচয় প্রকাশ করা হয়নি।

ইতালির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি ২৫০ জিটিও মডেলের মাত্র ৩৬টি গাড়ি তৈরি করেছিল। নিলামে বিক্রি হওয়া গাড়িটি তার মধ্যে একটি। গাড়িটি প্রথমে রেসিংয়ের জন্য তৈরি করা হয়। পরে রাস্তায় চলার উপযোগী করে যুক্তরাষ্ট্রেরই একজনের কাছে বিক্রি করা হয়। এরপর আরও কয়েকবার গাড়িটির মালিকানা পরিবর্তিত হয়েছিল।

১৯৬০ এর দশকে ফেরারি ২৫০ জিটিও এবং ফোর্ডের জিটি৪০ মডেলের গাড়ির মধ্যে প্রতিযোগিতা কিংবদন্তির রূপ ধারণ করে।এছাড়াও হলিউডের জনপ্রিয় ‘ফেরিস বিউলারস ডে অফ’ মুভিতেও ২৫০ জিটিও মডেলের গাড়ি দেখানো হয়েছিল। এসব কারণে ফেরারি ২৫০ জিটিও মডেলের গাড়ির এত চাহিদা।

গতবছর ১৯৫৫ সালে তৈরি মার্সিডিজের ‘৩০০ এসএলআর উলেনহাউট কুপে’ মডেলের একটি গাড়ি নিলামে এক হাজার ৫৯৩ কোটি টাকায় বিক্রি হয়। এটিই এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি গাড়ি।

Tags: দামি গাড়িফেরারি
Previous Post

রাচীনের নাম শচীন-রাহুলের আদ্যাক্ষরে রাখা হয়নি

Next Post

‘বাঙালি কোনো বাণিজ্যিক চটুল বিকৃতি সইবে না’

Next Post
বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও চ্যানেল আই লোগো পাশে স্মৃতি চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাঙালি কোনো বাণিজ্যিক চটুল বিকৃতি সইবে না’

আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রি. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যায্যমূল্যে সবজি বিক্রি কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT