চ্যানেল আই এর জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভীন-এর দাফন আজিমপুর কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে গুলশান আজাদ মসজিদে বাদ জোহর তাঁর জানাজার নামাজ হয়। জানাজার নামাজে অংশ নেন বিশিষ্টজনেরা। সোমবার রাতে রাজধানীর বনানীর বাসায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার।








