চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাই হবে মেগা প্রজেক্ট: ডা. দীপু মনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 03, জুন 2023
in চাঁদপুর, জনপদ
A A
ডা. দীপু মনি শিক্ষাবিষয়ক আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম: এখন আমাদের যে মেগা প্রজেক্টগুলো চলছে সেগুলো শেষ হয়ে গেলে শিক্ষাই মেগা প্রজেক্ট হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, শিক্ষায় বাজেট বরাদ্দ ধারাবাহিকভাবে বাড়ছে। আগের তুলনায় প্রতিবছরই বাড়ছে। গত বছরের তুলনায় বেশি বরাদ্দ দেয়া  হয়েছে এবার। একই সময় আমাদের জিডিপির আকার তুলনামূলকভাবে আরও অনেক বৃদ্ধি পেয়েছে।

শনিবার ২ জুন দুপুরে চাঁদপুরে আল-আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ শেষে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের চ্যালেঞ্জ হলো আমাদের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানো। যা দিয়ে আমরা দক্ষ, যোগ্য ও মানবিক সৃজনশীল শিক্ষার্থী তৈরি করব এবংমানুষ তৈরি করব। যারা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আমরা নতুন শিক্ষাক্রম তৈরি করেছি, সে প্রযুক্তি ব্যবহার করছি, অবকাঠামো উন্নয়ন করছি এবং সবচেয়ে জরুরি যে শিক্ষক প্রশিক্ষণ সেটিও ব্যাপকভাবে করছি।

তিনি বলেন, আরও যেটি বেশি দরকার সেটি হচ্ছে গবেষণা। গবেষণা জন্যও বাজেট বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা উপকরণ হিসেবে বলপেনের দাম বাড়ানো যে প্রস্তাব করা হয়েছে আশা করছি আলোচনার মাধ্যমে সেটি বাড়ানো হবে না।

এ সময় উপস্থিত ছিলেন আল-আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জে আর ওয়াদুদ টিপু, জেলা প্রশাসক কামরুল হাসান, সুপার মিলন মাহমুদ ও অধ্যক্ষ সাইফুল ইসলাম।

Tags: ডা. দীপু মনিবরাদ্দবাজেট ২০২৩-২৪শিক্ষা খাত
Previous Post

হেফাজতের নায়েবে আমীর মুহাম্মদ ইয়াহইয়া’র ইন্তেকাল

Next Post

প্রধানমন্ত্রী বাজেটে ম্যাজিক লিডারশিপের পরিচয় দিয়েছেন: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতারা বাজেট আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী বাজেটে ম্যাজিক লিডারশিপের পরিচয় দিয়েছেন: ওবায়দুল কাদের

বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর প্রতীক সহ ফুটবল মাঠে স্থাপিত প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপদাহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের সব খেলা স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT