চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়না তদন্তের জন্য একমাস পর মরদেহ উত্তোলন

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
5:20 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
ময়না তদন্তের জন্য মরদেহ উত্তোলন, পুলিশ ও স্বজনরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আগুনে পুড়ে আসাদুজ্জামান নুর সূর্য (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ একমাস ৫ দিন পর ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ডাঙ্গাপাড়া কবরস্থান থেকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র উপস্থিতি পুলিশ আসাদুজ্জামান নুর সূর্যের মরদেহ উত্তোলন করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাকিমপুর থানার আসাদুজ্জামান নুর সূর্য ও পাঁচবিবি থানার নাইমের পোড়া মরদেহ সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। সেসময় পুলিশের কর্মবিরতি চলায় এলাকাবাসী ময়না তদন্ত ছাড়ায় তাদের লাশ দাফন করেন।

পরে ১৯ আগস্ট এ ব্যাপারে হাকিমপুর থানায় আসাদুজ্জামান নুর সূর্য -এর ভাই সুজন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে লাশের ময়না তদন্তের জন্য পুলিশ আদালতে আবেদন করেন। আদালত সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিনের উপস্থিতিতে সূর্যের লাশ উত্তোলন করার নির্দেশ দেন। তার উপস্থিতিতে আজ লাশের ময়না তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Tags: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনময়না তদন্তমরদেহ উত্তোলন
Previous Post

ইসরায়েলের জাতীয় সংগীতের সময় পিঠ দেখালো ইতালি সমর্থক

Next Post

নদীসম্পদ মন্ত্রণালয় গঠনসহ ৯ দফা দাবি জানিয়েছে নোঙর ট্রাস্ট

Next Post
বাংলাদেশের নদী ও অধিকার নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীসম্পদ মন্ত্রণালয় গঠনসহ ৯ দফা দাবি জানিয়েছে নোঙর ট্রাস্ট

গণসংহতি আন্দোলনের লোগো ও বাংলায় নাম. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গণসংহতি আন্দোলন’ নিবন্ধনের বিষয়ে কারও আপত্তি থাকলে জানতে চায় ইসি সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT