চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌথ বাহিনীর পরিচয়ে তুলে নেয়া যুবদল নেতার মরদেহ উদ্ধার

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
6:12 অপরাহ্ন 31, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, অপরাধ, কুমিল্লা, জনপদ
A A
প্রতিবেদকের ছবি, যুবদল নেতার মরদেহ উদ্ধার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌথ বাহিনীর পরিচয়ে তুলে নেয়া কুমিল্লা আদর্শ সদর উপজেলা পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে সদর উপজেলা গোমতী বেরিবাঁধের গোমতী বিলাস নামক এলাকা থেকে তৌহিদুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তৌহিদুলের ভাই আবুল কালাম আজাদ টিপু দাবি করেন, বৃহস্পতিবার রাতে তৌহিদুলকে যৌথবাহিনীর পোশাকে ও সিভিল পোশাকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায়। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে।

পরিবারের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ২টায় পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুলকে যৌথবাহিনীর সদস্য পরিচয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। পর দিন সকালে পুলিশ ফোন করে জানায়, তৌহিদুল আহত অবস্থায় গোমতী নদীর পাড়ে পড়ে আছে। সেখান থেকে পুলিশ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তৌহিদুল কুমিল্লা আদর্শ সদর পাঁচথুবী ইউনিয়ন ইটাল্লা সরদার বাড়ি মোখলেছুর রহমান সরদারের ৩য় ছেলে। তার ৪ মেয়ের মধ্যে দুই জন কোরআনের হাফেজ। নিহত যুবক চট্টগ্রাম আরকু কোম্পানি লিমিটেডে কর্মরত ছিলেন। তৌহিদুল ইসলামের বাবা মারা যান, গত ২৬ জানুয়ারি। তার কুলখানি ছিল শুক্রবার। এর আগেই তৌহিদুলের লাশ উদ্ধার হল।

তৌহিদুল ইসলামের ভাই আবুল কালাম আজাদ টিপু বলেন, গতরাত আড়াইটায় যৌথবাহিনীর পোশাকে ও সিভিল পোশাকে কয়েকজন ব্যক্তি আমার ভাইকে ধরে নিয়ে যায় । শুক্রবার সকাল সাড়ে আটটায় যৌথবাহিনী আমার ভাইকেসহ আরেকজনকে নিয়ে বাড়িতে এসে এক ঘণ্টা যাবৎ বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশি চালায়। তল্লাশির পরে কোনো অস্ত্র না পেয়ে আমার ভাইকে আবারও তারা নিয়ে যায়।

‘দুপুর ১২টার দিকে পুলিশ আমাদেরকে ফোন করে বলে গোমতী বিলাসের কাছে আমার ভাই পড়ে আছে আহত অবস্থায়। আপনারা হসপিটালে আসেন আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমরা প্রথমে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাই। চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করে। কুমিল্লা মেডিকেল কলেজে আনার পর কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, তৌহিদুল ইসলাম খুব ভালো মানুষ ছিলেন, ধার্মিক ছিলেন।  পারিবারিক জমি নিয়ে বিরোধের কারণে তার পাশের বাড়ির লোকজন অভিযোগ করে। এই কারণে তাকে গ্রেপ্তার করে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তৌহিদুল ইসলামের লাশের উপর নির্যাতন হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, তৌহিদুল ইসলাম খুব ভালো ছেলে। তার নামে থানায় কোনো মামলা নেই। তার দুই মেয়ে হাফেজ। এভাবে একজন ভালো ছেলেকে হত্যা মেনে নেয়া যায় না।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজকে একাধিক বার ফোন করে পাওয়া যায়নি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, সকাল এগারোটায় আমরা জানতে পারি গোমতী নদীর পাড়ে গোমতী বিলাসে একজন আহত অবস্থায় আছে। পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Tags: কুমিল্লামরদেহ উদ্ধার
Previous Post

তৃতীয় দিনে অজি তোপ থেকে শ্রীলঙ্কাকে বাঁচিয়ে দিল বৃষ্টি

Next Post

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত খুশি

Next Post
প্রকৃতির মাঝে এক নারী, শান্ত ও মনোযোগী দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত খুশি

তুলসি গ্যাবার্ড হাউস কমিটিতে সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দু গোঁড়ামি উস্কে দিচ্ছেন কিছু ডেমোক্র্যাট সিনেটর: তুলসি গ্যাবার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT