চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
9:44 পূর্বাহ্ন 20, জুন 2024
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
নিখোঁজ হওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার হওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে কাশিয়ানীতে ঈদের পরদিন বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র আপন শেখের মরদেহ কাশিয়ানী রেললাইনের পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ১৯ জুন রাত ৯টায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আপন শেখ (১৪) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাগঝাপা গ্রামের তুহিন শেখের ছেলে ও কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

মৃত আপনের বাবা তুহিন শেখ বলেন, মঙ্গলবার বিকালে আমার ছেলে আপন শেখকে (১৪) ঘুরতে যাওয়ার কথা বলে তার প্রতিবেশী বন্ধু মোঃ কাওছার শেখের ছেলে মোঃ সোহেল (১৫), ভাসান শেখের ছেলে হৃদয় শেখ (১৬), মোঃ ইমরান মিয়ার ছেলে মোঃ স্বাধীন (১৫) ও মোঃ রহমান শিকদারের ছেলে মোঃ খাইরুল শিকদার (১৫) বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

এরপর রাত ৯টার দিকে আপনের বন্ধুরা খবর দেয় আপনকে খুজেঁ পাওয়া যাচ্ছে না। তাদের দেয়া খবরের ভিত্তিতে রাত ৯টার পর স্থানীয় লোকজনের সহায়তায় অনেক খোঁজাখুঁজির পর রেললাইনের পাশের ডোবায় আপনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কাশিয়ানী থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, আপনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। মৃত্যুর বিষয়ে জানার জন্য আপনের ৪ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Tags: উদ্ধারগোপালগঞ্জমরদেহ
Previous Post

হজের প্রথম ফিরতি ফ্লাইটে আজ দেশে ফিরছেন ৮৩৯ জন

Next Post

সল্ট-বেয়ারস্টো তাণ্ডবে ভেসে গেল উইন্ডিজ

Next Post
ক্রিকেট খেলোয়াড়ের মধ্যে আলোচনা, মাঠে ম্যাচ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সল্ট-বেয়ারস্টো তাণ্ডবে ভেসে গেল উইন্ডিজ

কুড়িগ্রামে চিত্র ও দুঃখজনক পানি বিপর্যয়. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন জেলায় বন্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT