চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোসলে নেমে নিখোঁজ হওয়া ছাত্রের জালে জড়ানো লাশ উদ্ধার

রেজাউল করিম রেজা by রেজাউল করিম রেজা
1:18 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2023
in জনপদ, নাটোর
A A
নিখোঁজ ছাত্রের ছবি, গা dark কালো টার্টলনেক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সৌঁতিজালে জড়ানো লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত মাদ্রাসা ছাত্রের নাম মো. কাওছার আহমেদ (১৪)। সে রাণীনগর উজানপাড়ার হাবিবুর রহমান হবির ছেলে ও তেলিগ্রাম দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রীজের ইচুগেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রীজের ইচুগেটের একটি সৌঁতিজাল পরিচালনা করছিলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আইয়ুব আলী, হায়দার আলী, মনসুর রহমানসহ বেশ কয়েকজন। নদীতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করতে যায় কাওছার আহমেদ। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সৌঁতিজালে জড়ানো তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এছাড়া প্রায় ১০ বছর আগে বাবার দেওয়া সৌঁতিজালে জড়িয়ে মারা যান মো. আইয়ুব আলীর ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সেলিম।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, গোসল করতে গিয়ে নিখোঁজ হয় কাওছার আহমেদ। আজ সৌঁতিজালে জড়ানো তার লাশ পাওয়া যায়। এর আগে মারা যায় সেলিম। তবুও অবৈধ সৌঁতিজালে মাছ শিকার বন্ধ হচ্ছে না। প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা মনে করেন।

অভিযুক্ত হায়দার আলী বলেন, সে সৌঁতিজালে জড়িয়ে মারা যায়নি। তাহলে আপনারা সৌঁতিজাল কাটলেন কেন প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, আমি সৌঁতিজালের সাথে নাই।

ওসির দায়িত্বে থাকা সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মাদ্রাসা ছাত্র গতকাল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। আজ সকালে সৌঁতিজালে জড়ানো তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tags: নাটোরলাশ উদ্ধার
Previous Post

বিইউপিতে ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত

Next Post

শহীদ মিনারে নির্মাতা সালাহউদ্দীন জাকীকে শেষ শ্রদ্ধা

Next Post
চ্যানেল আই অনলাইন এর নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে নির্মাতা সালাহউদ্দীন জাকীকে শেষ শ্রদ্ধা

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ফিল্ডিং করছে, তামিম-মাহমুদউল্লাহ-সৌম্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যকে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT