চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাশ বদলে পিরোজপুরের রাকিবুলের মরদেহ কুমিল্লায়

ফসিউল ইসলাম বাচ্চু by ফসিউল ইসলাম বাচ্চু
10:41 অপরাহ্ন 19, এপ্রিল 2023
in - সেমি লিড, জনপদ, পিরোজপুর
A A
প্রোফাইল ছবি of Rakibul, whose body was found in Kumulia. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকিবুল হাসান সেখ। পিরোজপুর সদর উপজেলার চালনা নামাজপুর গ্রামের আ. মালেক সেখের ছেলে। ৩০ বছরের এই যুবক নিজ এবং পরিবারের ভাগ্য উন্নয়নের জন্য প্রায় এক বছর আগে পাড়ি জমান ওমানে। সেখানে একটি চাকরিও শুরু করেন। গত ৬ এপ্রিল ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হন রাকিবুল।

তবে রাকিবুলের নাম করে লাশ বাংলাদেশে এলেও সেটি রাকিবুলের নয় বলে দাবি করছেন তার স্বজনরা। পরে অবশ্য লাশের খোঁজ পাওয়া যায়। দুটি লাশের কফিন একসঙ্গে আসায় লাশের কফিনে লেখা নাম পাল্টে যাওয়ায় পিরোজপুরের রাকিবুলের লাশটি কুমিল্লায় চলে গিয়েছিল এবং কুমিল্লার  মো. জুয়েল নামের অন্য একজনের লাশের কফিন পিরোজপুরে আসে।

জানা গেছে, ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর সেখানকার কর্তৃপক্ষ বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে দুটি লাশ বাংলাদেশে পাঠায়। লাশের কফিনে একটিতে পিরোজপুরের রাবিকুল হাসান এবং তার পাসপোর্ট নাম্বার লেখা ছিল। অন্য কফিনে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মো. জুয়েল নামের অন্য একজনের নাম ও পাসপোর্ট নাম্বার লেখা ছিল। মো. জুয়েলও সড়ক দুর্ঘটনায় মারা যান রাকিবুলের সাথে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে রাকিবুল ও জুয়েলের লাশ দুটির কফিন বাংলাদেশে পৌঁছে। মঙ্গলবার রাতে বিমান বন্দর থেকে রাকিবুলের লাশের কফিন গ্রহণ করেন তার ভাই ইমরুল হাসান এবং মো. জুয়েলের লাশ গ্রহণ করে তার স্বজনরা। এসময় বিমানবন্দরে জুয়েলের এক স্বজনের সাথে রাকিবুলের ভাই ইমরুলের পরিচয় হয়। তখন জুয়েলের ওই স্বজনের মোবাইল নম্বর নিয়ে নেন ইমরুল।

আজ বুধবার সকালে রাকিবুলের লাশ নিয়ে পিরোজপুরের বাড়িতে পৌঁছান ইমরুল। রাকিবুলের লাশ বাড়িতে নেওয়ার পরে বুধবার সকাল ৯টার দিকে জানাজার আগে কফিন খুলে দেখেন কফিনে থাকা লাশ রাকিবুলের নয়। রাকিবুল লাশের বদলে অন্য এক ব্যক্তির লাশ এসেছে। এসময় মৃত রাকিবুলের ভাই ইমরুল হাসান কুমিল্লায় যাওয়া জুয়েলের স্বজনের সাথে মোবাইলে যোগাযোগ করেন। তখন মৃত জুয়েলের স্বজন জানান, কফিনে তারাও জুয়েলের লাশের বদলে অন্য লাশ পেয়েছেন। এরপর দুই পরিবারের সদস্যরা লাশ নিয়ে রওনা দেন। বুধবার দুপুর ২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় লাশ দুটি বদল করেন তারা এবং রকিবুলের লাশ নিয়ে পিরোজপুরে ফিরে আসেন তার স্বজনরা।

রাকিবুলের ভাই ইমরুল হাসান জানান, লাশের কফিনে নাম ও পাসপোর্ট নাম্বারের স্টিকার বদল হয়ে যাওয়াতেই এমন ঘটনা ঘটেছে। তবে নিহত জুয়েলের স্বজনের ফোন নাম্বার রেখে দেওয়ায় সহজেই সমস্যার সমাধান হয়েছে এবং ভাইয়ের লাশটি পাওয়া গেছে।

তিনি আরও জানান, বুধবার সন্ধ্যার আগে রাকিবুলের জানাজা সম্পন্ন হয়েছে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Tags: কুমিল্লাপিরোজপুর
Previous Post

স্বজনহীন নারীদের আশ্রয়স্থল উত্তরার ‘আপন ভূবন’

Next Post

ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ

Next Post
ঢাকা ছাড়তে মানুষজন লাইন করে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ

অবসরপ্রাপ্ত ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সাবেক অধিনায়ক ওয়ালটন ক্রিকেটের শুভেচ্ছাদূত মাশরাফি বিন মর্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কেটসহ সারাদেশে পাহারা দেবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT