চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার সৈকতে ভেসে এলো অজ্ঞাত তরুণীর মৃতদেহ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:48 অপরাহ্ন 23, মে 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অজ্ঞাত তরুণীর মৃতদেহ সৈকত থেকে উদ্ধার, কক্সবাজার।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত একজন তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল ২৩ মে বুধবার রাত ৯টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মো. রাকিবুজ্জামান। নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর বলে তথ্য দিলেও তার নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে মো. রাকিবুজ্জামান বলেন, রাতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় একজন শিশু। বিষয়টি সে লোকজনকে জানায়। পরে নুরুল আলম নামের স্থানীয় একজন ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোনে কল দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে।

তিনি বলেন, নিহত তরুণীর শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তার কপালের ডান পাশে আঘাতে সামান্য চিহ্ন দেখা গেলেও তা অনেকদিন আগের। তার মাথায় খাটো চুল রয়েছে। পরনে ছিল থ্রি-পিস। এটি হত্যা নাকি কোন দুর্ঘটনা সেই বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়।

রাকিবুজ্জামান জানান, নিহতের পরিচয় নিশ্চিতের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tags: কক্সবাজার সৈকত
Previous Post

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে তমার আইনি নোটিশ

Next Post

প্রেসিডেন্ট প্রার্থীর সমাবেশে মঞ্চ ভেঙে নিহত ৯

Next Post
প্রেসিডেন্ট প্রার্থীর সমাবেশে মঞ্চ ভেঙে নিহত ৯, ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট প্রার্থীর সমাবেশে মঞ্চ ভেঙে নিহত ৯

অস্ট্রেলিয়ার কোচ পন্টিং দলের সঙ্গে বসে থাকছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি-রোহিতদের কোচ হলে ভালো লাগত পন্টিংয়ের, তবে...

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT