চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 22, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, সাতক্ষীরা
A A
নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে, দাফনের প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ বাংলাদেশে আনা হয়।

পরে ইমিগ্রেশনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলিমুজ্জামানের প্রতিবেশী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমানের চাচা ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার বিকেলে আসরের নামাজের পর আলিমুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্য এবং সাভারের আহমেদ বাবুর মরদেহ এখনো কলকাতার একটি হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে আনার ব্যবস্থা করা হবে।

নিহতদের পরিবারের সদস্যদের দেশে আসা ও মরদেহ নেওয়ার প্রক্রিয়া সহজ করতে বিশেষ পাসপোর্টের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন।

এ ছাড়া পরিবারের সম্মতিতে নিহত এক নারীর মরদেহ কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে।

এর আগে বুধবার রাতে কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ৯ জন নিহত হন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক।

অগ্নিকাণ্ডে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

Tags: কলকাতাভারতসাতক্ষীরা
Previous Post

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

Next Post

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

Next Post
মির্জা ফখরুলের ছবি, বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT