চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলবাহী জাহাজ বিস্ফোরণে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 03, জুলাই 2023
in - সেমি লিড, জনপদ, ঝালকাঠি
A A
নিখোঁজ দু'জনের লাশ উদ্ধার করতে উদ্ধারকারীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানিক রায়: ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা হলেন, জাহাজের মাস্টার রুহুল আমিন খান ও সুপারভাইজার মাসুদুল আলম বেল্লাল। 

আজ সোমবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ যৌথভাবে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে বিস্ফোরণে ডুবে যাওয়া জাহাজের মস্টার ব্রিজের ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

গতকাল রোববার দুপরে জাহাজের ইঞ্জিন কক্ষ থেকে জাহাজের গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের লাশ উদ্ধার করে কোস্টগার্ড। এনিয়ে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন জাহাজের চালক সরোয়ার হোসেন।

বরিশাল কোস্টগার্ডের অপারেশন অফিসার মোঃ শাফায়েত জানান, বরিশাল থেকে আসা উদ্ধারকারী জাহাজ নির্ভিক আজ সোমবার সকাল ১০টা থেকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জাহাজের ডুবে যাওয়া মাস্টার ব্রিজ উদ্ধারে কাজ শুরু করে। মাস্টার ব্রিজের ভেতর থেকে এসময় দুইজনের লাশ উদ্ধার করা হয়।

এছাড়াও জাহাজের ভেতর থেকে সাগর নন্দিনী কোম্পানির অপর একটি জাহাজের মাধ্যমে এখন পর্যন্ত ৭ লাখ লিটার পেট্রোল ও ডিজেল সরিয়ে ডিপোতে নেওয়া হয়েছে। বিস্ফোরণের সময় জাহাজের মধ্যে ১১ লাখ লিটার জ্বালানী তেল ছিল। উদ্ধার কাজে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সহযোগিতা করছে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি সকাল থেকে ক্ষতিগ্রস্ত জাহাজটি পরিদর্শন করেন। তারা ঘটনার প্রত্যক্ষদর্শীসহ উদ্ধারকারীদের সঙ্গে কথা বলেন।

সাগর নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে ডিপোতে তেল খালাস করা জন্য ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি করে নিয়ে আসে। জাহাজটি নোঙর করা অবস্থায় শনিবার দুপুর দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয় জাহাজের শ্রমিক শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। তারা ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tags: ঝালকাঠিতেলবাহী জাহাজে বিস্ফোরণসুগন্ধা নদী
Previous Post

‘বাজপাখি’কে বঙ্গবন্ধুর বই, পাটের নৌকা ও বাজপাখি উপহার

Next Post

‘বিশ্বকাপ বাঁচানো’ সেই মুহূর্তের ট্যাটু দেখালেন মার্টিনেজ

Next Post
মার্টিনেজের ট্যাটু দেখাচ্ছেন, বিশ্বকাপ বাঁচানোর মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিশ্বকাপ বাঁচানো’ সেই মুহূর্তের ট্যাটু দেখালেন মার্টিনেজ

নির্মাতা ও অভিনেতা রাফসান হক সিরিজের প্রচারণায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে পুনর্জন্ম’র স্পিন অফ সিরিজ ‘রাফসান হক’: ভিকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT