চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোল উৎসবের সবচেয়ে বড় আয়োজন শ্রীমঙ্গলের সবুজবা‌গে

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
12:12 অপরাহ্ন 13, মার্চ 2025
in জনপদ, মৌলভীবাজার
A A
শ্রীমঙ্গলে দোল উৎসবের আনন্দমুখর পরিবেশ, হাজারো মানুষ অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

দোল পূ‌র্ণিমায় উৎস‌বের জন‌্য প্রস্তুত হ‌য়ে‌ছে শ্রীমঙ্গলে কমলগঞ্জের চা বাগান, বি‌ভিন্ন পূজা প‌রিষদ ও এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা।

আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) শুক্লপক্ষের দোল পূর্ণিমায় উদযা‌পিত হ‌চ্ছে দোল উৎসব। হিন্দু ধর্মীয় ঐতিহ্যের মধ্যে দোল উৎসব এক‌টি বড় প্রী‌তিময় উৎসব।

বলা হয়, এটি অতীতের ত্রুটি শেষ করার এবং নিজেকে পরিত্রাণ দেয়ার, পারস্প‌রিক দেখা করে দ্বন্দ্ব শেষ করার, ভুলে যাওয়ার এবং ক্ষমা করার একটি দিন। সেইসাথে হো‌লি নতুন বন্ধু তৈরি করারও একটি উৎসব। তাই তরুণ‌দের বেশ আগ্রহ দোল উৎস‌ব নি‌য়ে।

গৌর পূর্ণিমার বানী‌তে শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ ব‌লে‌ছি‌লেন, শ্রীচৈতন্যদের এসেছিলেন যাতে সবাই কৃষ্ণপ্রেম পেতে পারে। যাতে সবাই কৃষ্ণের নাম জপ করে। এবং তিনি কেবল বাঙালিদের জন্য বা ভারতীয় জনগণের জন্য আবির্ভূত হননি, তিনি আবির্ভূত হয়েছেন সমগ্র মহাবিশ্বের মুক্তির জন্য।

পঞ্চম বছ‌রের ম‌তো শ্রীমঙ্গ‌লে সব‌চে‌য়ে বড় আ‌য়োজন ক‌রে‌ছে ‘সবুজবাগ দোল পূজা উদযাপন পরিষদ’। উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি ঝলক দাশ জানান, সকাল থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত দোল উৎসব চল‌বে। প্রায় চার-পাঁচ হাজার ভ‌ক্ত-শুভানুধ‌্যায়ীর সমাগম হ‌বে সবুজবা‌গে। তি‌নি ব‌লেন, সি‌লেট বিভা‌গের ম‌ধ্যে সবুজবাগের উৎসব‌টি সব‌চে‌য়ে বড় দোল উৎসব। উৎস‌বে ধর্মীয় আনুষ্ঠা‌নিকতার সা‌থে থাক‌ছে ‌আকর্ষণীয় সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌ন, হো‌লি খেলা আর ভক্ত‌দের জন‌্য প্রসা‌দের ব‌্যবস্থা। আ‌য়োজন‌টি সুশৃঙ্খলভা‌বে করার সা‌র্বিক প্রস্তু‌তি সম্পন্ন ক‌রে‌ছেন তরুণ উ‌দ্যোক্তারা।

চা বাগান অধ‌্যু‌ষিত শ্রীমঙ্গল-কমলগ‌ঞ্জের প্রতি‌টি বাগা‌নেই ছোট-বড় নানাভা‌বে পা‌লিত হ‌বে দোল পূজা। তারা এই দোল‌কে ‘ফাগুয়া’ না‌মেই ডা‌কে। চা বাগানে ফাগুয়া উৎস‌বে রং ছিটিয়ে উৎসব উদযাপন করেন চা-জনগোষ্ঠীর সদস্যরা। ফাল্গুন মাসে এই উৎসবটি হয় বলে একে ফাগুয়া উৎসব বলা হয়। চায়ের দে‌শে অনটন আ‌ছে কিন্তু উৎসবের দিন‌টি চা- শ্রমিক‌দের পরিবার আনন্দে কাটানোর চেষ্টা করে। তারা এই আনন্দ ভাগাভাগি করেন এ‌কে অ‌ন্যের সঙ্গে।

শ্রীমঙ্গ‌লের ফুলছড়া চা বাগানে সিলেট বিভাগের বিভিন্ন চা বাগান থেকে আগত দলসমূহের আয়োজনে চা-জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বহুমাত্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ নিয়ে আয়োজিত ‘ফাগুয়া উৎসব’ এবছর অনিবার্য কারণে আয়োজন করা সম্ভব হচ্ছে না ব‌লে এখন পর্যন্ত জানা‌নো হ‌য়ে‌ছে। ত‌বে, রাজঘাট চা বাগা‌নে উৎসাহ-উদ্দীপনা নি‌য়ে আ‌য়োজন হ‌চ্ছে ফাগুয়া উৎস‌ব।

এদিকে, কমলগ‌ঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ জানান, কমলগ‌ঞ্জেও ঐতিহ্যবাহী মণিপুরী হোলি উৎসব পালন করা হচ্ছে।আগামী ১৫ মার্চ বি‌কে‌লে মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে হোলি নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মৌলভীবাজা‌রের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাক‌বেন।

Tags: দোল উৎসবশ্রীমঙ্গল
Previous Post

শুক্রবার শপথ নেবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী

Next Post

দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যুর ২১ বছর পর ‘হত্যা’র অভিযোগ!

Next Post
দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যুর ২১ বছর পর ‘হত্যা’ অভিযোগের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যুর ২১ বছর পর ‘হত্যা’র অভিযোগ!

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের রায় বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT