চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই দুই শিশুর মা হাফসা আক্তারের জামিন স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:17 অপরাহ্ন 10, মার্চ 2024
in আদালত
A A
নির্বাচিত ব্যক্তিরা আদালত প্রাঙ্গণে শিশুদের সঙ্গে সাক্ষাৎ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশকতার অভিযোগে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাফসা আক্তারকে হাইকোর্টের দেয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি মো: আশফাকুল ইসলামের চেম্বার আদালত এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্র পক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

গত ৬ মার্চ বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ হাফসা আক্তারকে জামিন দেন। মায়ের জামিন আবেদনের শুনানিতে দুই দিন হাইকোর্টে আসেন তার দুই শিশু কন্যা।

গত ২৯ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন হয়। সেই মানববন্ধনে দুই শিশুর কান্না খবর শিরোনাম হয়। ওই দুই শিশুর দাদা আবদুল হাই ভূঁইয়া মানববন্ধনে অভিযোগ করে বলেন, ‘তার বড় ছেলে হামিদ ভূঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হামিদকে পুলিশ না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায়। তাকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। অথচ হাফসা রাজনীতির সঙ্গে জড়িত নন।’

গত ২০ নভেম্বর কোতোয়ালি থানায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৭ নভেম্বর থেকে কারাগারে আছেন হাফসা। পরবর্তীতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই মামলায় জামিন আবেদন করলে সে আবেদন নামঞ্জুর হয়। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করেন হাফসা আক্তার।

Tags: মাশিশুসুপ্রিম কোর্টহাইকোর্ট
Previous Post

যে প্রশ্নের উত্তর দিয়ে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতলেন ক্রিস্টিনা

Next Post

রোজা কবে শুরু জানা যাবে সোমবার

Next Post
রাতের আকাশে চাঁদ ও মসজিদের silhouette, ইসলামিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজা কবে শুরু জানা যাবে সোমবার

৭১ তম মিস ওয়ার্ল্ড জেতা ক্রিস্টিনা পিসকোভা বাংলায় চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭১ তম মিস ওয়ার্ল্ড জিতলেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT