চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
11:51 অপরাহ্ন 25, মে 2024
in কুমিল্লা, জনপদ
A A
অটোরিকশা চালককে গলা কেটে হত্যার ঘটনাস্থলে লোকজন ও পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার লাকসামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ মে) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবু হানিফ (৩০)। তিনি উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নৈরপাড় গ্রামের আলী আকবরের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের স্কুলের পিছনে মালেক মেম্বারের বাড়িতে অটোরিকশাচালক মো. আবু হানিফের গলাকাটা শরীর দেখতে পায় প্রতিবেশিরা। এসময় মনির হোসেন (৩৮) ও তার মা মঞ্জুমা বেগমকে ওই মরদেহের পাশে দেখা যায়। পরে ৯৯৯ এ খবর পেয়ে লাকসাম থানা পুলিশ হানিফকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অভিযুক্ত মনির হোসেন উত্তরদা ইউনিয়নের ঠেঙ্গারপাড়ের আব্দুল মতিন মেম্বারের ছেলে। বর্তমানে তিনি গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মালেক মেম্বারের বাড়িতে তার মাসহ বসবাস করে।

মনির হোসেনের বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলা রয়েছে। মাদকজনিত কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান জানান, অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত হচ্ছে। আমরা ওই বাড়িতে গিয়ে রক্তমাখা বস্তা পেয়েছি। এই ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

Tags: গলা কেটে হত্যাহত্যাকাণ্ড
Previous Post

রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

Next Post

কান নিয়েছে ‘আনোরা’

Next Post
আনোরা পুরস্কার গ্রহণ করছেন, পাম দোর পুরস্কার অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

কান নিয়েছে 'আনোরা'

বাংলাদেশের কৃষি ও খাদ্য বিষয়ক ছবি, ডিম, হাঁস ও সবজি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁচামরিচে আগুন, স্বস্তি নেই ডিম-আলুতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT