চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক আমাকে ভালোবেসে গালি দিচ্ছে: ইরফান সাজ্জাদ

'আমার বিশ্বাস মানুষ এই সিরিয়ালের কথা মনে রাখবে'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 23, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
ইরফান সাজ্জাদের স্টাইলিশ পোর্ট্রেট, গাঢ় চোখ ও সুন্দর চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’। পরিবারের সদস্যদের গল্প, ক্রাইসিস, আবেগ, অনুভূতি নিয়ে নির্মিত সিরিয়ালটি প্রচারের পর থেকে সর্বত্র আলোচনা তৈরি করেছে। প্রতি এপিসোড অনলাইনে এলেই ইউটিউব-ফেসবুক থেকে কোটি দর্শক দেখছে। এই সিরিয়ালে অন্যতম গুরুত্বপূর্ণ বাড়ির বড়ছেলে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

প্রচারের পর থেকে দর্শকদের সাড়ায় অভিভূত এই অভিনেতা। মজা করে ইরফান সাজ্জাদ বলেন, পজিটিভ রেসপন্সের বদলে আমি গালি খাচ্ছি বেশি। কারণ দর্শক আমার চরিত্রটিকে বিশ্বাস করে আমাকে ভালোবেসে গালি দিচ্ছে। কেউ বলছে, ইরফান সাজ্জাদ তুমি কীভাবে স্বার্থের কারণে গার্লফ্রেন্ডকে ছেড়ে বসের মেয়েকে বিয়ে করলে? তোমার গার্লফ্রেন্ডকে তোমার ছোটভাই বিয়ে করে সে জিতে গেল, তুমি হেরে গেলে!

ইরফান সাজ্জাদের কথা, আসলে মানুষ যেভাবেই গ্রহণ করেছে খুব ভালো লাগছে। শুধু আমি নই, এই সিরিয়ালের প্রতিটি চরিত্রকে দর্শক বিশ্বাস করে আপন করে নিয়েছে।

গেল কয়েকবছর ধরে দর্শকদের থেকে অভিযোগ পাওয়া যায়, বেশিরভাগ সিরিয়াল শুরুর দিকে গল্প ঠিক থাকলেও ধীরে ধীরে গল্পের ধারাবাহিকতা থাকে না! কিন্তু ‘এটা আমাদেরই গল্প’ যেন দিন দিন আরও জমে উঠছে। এ কারণে দর্শক সপ্তাহে দুই পর্বের পরিবর্তে আরও বেশি পর্ব চাইছে।

ইরফান সাজ্জাদ বলেন, এই সিরিয়াল শুরুর আগে স্বপ্ন দেখেছিলাম আমরা ফিক্সড দর্শক তৈরি করবো যারা প্রতি এপিসোডের জন্য অপেক্ষায় থাকবে। মাত্র কয়েকটি পর্ব প্রচার হয়েছে, এর মধ্যেই মনে হয় সেই স্বপ্নটা সত্যি করতে পেরেছি। একেবারে শেষ পর্ব পর্যন্ত কি হবে সেই গল্প পরিচালক রাজ ভাই আগেই ডিজাইন করেছেন। এতোটুকু বলতে পারি টান টান গল্পে উত্তেজনা রেখেই শেষ পর্যন্ত যাবে ‘এটা আমাদেরই গল্প’। আমার বিশ্বাস মানুষ এই সিরিয়ালের কথা মনে রাখবে। আমাদের কাজকে ভালোবাসার দর্শকদের ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

‘এটা আমাদেরই গল্প’ ৫২ পর্ব পর্যন্ত প্রচারের পরিকল্পনা নির্মাতা রাজের। তিনি বলেন, নিশ্চয়ই সামনে আরও জমবে। গল্পটা ধীরে ধীরে এমন জায়গায় যাবে, যেখানে আবেগ, টানাপোড়েন আর চমক, সবকিছুই আরও গভীর হবে। মানুষের প্রত্যাশা যে বাড়ছে, সেটা খুব সিরিয়াসলি নিচ্ছি। এই প্রত্যাশাই আমাদের আরও দায়িত্বশীল করছে, ভালো কিছু দেওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। দর্শকরা যেন প্রতিটা পর্বে নতুন কিছু পান, সেটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ‍্য।

‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। ইরফান সাজ্জাদ ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

Tags: ইরফান সাজ্জাদএটা আমাদেরই গল্পলিড বিনোদন
Previous Post

গাড়ি দুর্ঘটনায় আহত মেসির বোন, পেছাল বিয়ের দিন

Next Post

তাঁত কারখানায় শ্রমিকের মরদেহ উদ্ধার

Next Post
জনসমাগমে শ্রমিকের মরদেহ উদ্ধার বিষয়ক আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাঁত কারখানায় শ্রমিকের মরদেহ উদ্ধার

ইউনানা থানার কোর্টনগর, কক্সবাজারের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুরগি কিনতে গিয়ে ঝগড়া: পিটুনিতে ক্রেতার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT