চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও নির্বাচন প্রসঙ্গে যা বললেন সেনাপ্রধান

রয়টার্সকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 24, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সেনাপ্রধান সেনাবাহিনীর ভূমিকা ও নির্বাচনের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য ‘যাই হোক না কেন’ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া দেশের রাজনীতিতে সেনাবাহিনীর অবস্থান ও সংসদ নির্বাচনের বিষয়েও জানিয়েছেন তিনি।

আজ (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার প্রকাশিত বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সেনাপ্রধান একথা বলেন। রাজধানী ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে অবস্থিত নিজ কার্যালয়ে এই সাক্ষাৎকারে অংশ নেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সাক্ষাৎকারে চলমান সংস্কার ও নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান বলেন, ‘আমি তার (ড. মুহাম্মদ ইউনূস) পাশে থাকব। যাই হোক না কেন। যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। সংস্কারের পর গণতন্ত্রে উত্তরণ এক থেকে দেড় বছরের মধ্যে করা উচিত। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলব এই সময়সীমার (১৮ মাস) মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত।’

তিনি জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রতি সপ্তাহে বৈঠকে মিলিত হচ্ছেন এবং আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। অশান্তির পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশ সেনাবাহিনী। আমি নিশ্চিত, আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোন কারণ নেই।’

সেনাবাহিনী রাজনৈতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমি এমন কিছু করব না যা সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক। আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। বর্তমান সরকারের প্রস্তাবিত সংস্কারের সাথে সামঞ্জস্য রেখে, সেনা সদস্যদের অন্যায়ের অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে কিছু সৈন্যকে শাস্তিও দেওয়া হয়েছে।’

দেশের রাজনীতিতে সেনাবাহিনীর যুক্ত হবার বিষয়ে সেনাপ্রধান বলেন,’সেনাবাহিনীকে অবশ্যই আর কখনও রাজনীতিতে ব্যবহার হতে দেয়া উচিত না, আর একজন সৈনিকের কোনো রাজনৈতিক আকাঙ্খা থাকাও উচিত না।’

বাংলাদেশের পুলিশের প্রায় ১ লাখ ৯০ হাজার সদস্য এখনও বিশৃঙ্খল অবস্থায় রয়েছেন। এই পরিস্থিতিতে দেশব্যাপী আইন-শৃঙ্খলার দায়িত্ব পালনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী।

Tags: অন্তর্বর্তী সরকারওয়াকার-উজ-জামানড. মুহাম্মদ ইউনূসসেনাপ্রধান
Previous Post

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২৭৪, আহত ৭০০

Next Post

যৌথবাহিনীর অভিযানের সময় ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত

Next Post
সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় সন্দেহভাজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌথবাহিনীর অভিযানের সময় ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত

অভিনেত্রী শবনম ফারিয়া, ছবি দুইটি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কান জয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ কেন গেল না অস্কারে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT