চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 পূর্বাহ্ন 07, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, পরিবেশ
A A
উপকূলের কাছাকাছি গভীর নিম্নচাপের মেঘমালা, সমুদ্রের উপর ঝড়ের সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশের আকাশে ‘গর্জন’ নামের একটি বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বিডব্লিউওটি।

সংস্থাটি তাদের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে জানায়, ‘গর্জন’ নামের এই বৃষ্টিবলয়টি ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এই সময়ের মধ্যে দেশের অধিকাংশ এলাকাতেই এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। “গর্জন” চলাকালীন একটানা ভারী বর্ষণ বা বন্যার কোনো সম্ভাবনা নেই।

তবে কালবৈশাখী ও তীব্র বজ্রপাতের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ​এসময় দেশের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বেশ কয়েকটি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে ও মাঝারি থেকে তীব্র মাত্রার বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এসময় উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল হতে পারে। এই ৪ দিনে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ ভিন্ন হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় থাকা সিলেট বিভাগে প্রায় ৩ দিনে সর্বোচ্চ ৪০ থেকে ৬০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগেও প্রায় ৩ দিনে গড়ে ২৫ থেকে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মাঝারি সক্রিয় থাকা ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে প্রায় ২ দিনে গড়ে ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। একই সাথে ময়মনসিংহ বিভাগে প্রায় ২ থেকে ৩ দিনে গড়ে ২৫ থেকে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে অপেক্ষাকৃত কম সক্রিয় থাকা রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ হবে সবচেয়ে কম, ১ থেকে ২ দিনে সেখানে গড়ে মাত্র ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি বলয়টি চলার সময় দেশের অধিকাংশ এলাকার আকাশ আংশিক থেকে শুরু করে পুরোটাই মেঘলা থাকতে পারে। বৃষ্টিহীন সময়ে কোথাও কোথাও কিছুটা ভ্যাপসা গরম পড়তে পারে, তবে সার্বিকভাবে দেশের আবহাওয়া বেশ আরামদায়ক থাকবে বলে আশা করা হচ্ছে।

​সবচেয়ে আশার কথা হলো, এই বৃষ্টির ফলে দেশের প্রায় ৩০-৩৫ শতাংশ এলাকায় চলতি ফসলের পানি সেচের চাহিদা পূরণ হতে পারে, যা কৃষকদের জন্য বেশ উপকারী হবে। তবে প্রাকৃতিক কারণে এই সময়সূচি ও তীব্রতা কিছুটা হ্রাস-বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Tags: বৃষ্টিবলয়
Previous Post

এপ্রিলের প্রথম পাঁচ দিনে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

Next Post

ই-হেলথ কার্ড ও স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে: প্রধানমন্ত্রী

Next Post

ই-হেলথ কার্ড ও স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে: প্রধানমন্ত্রী

NATO flag is seen during NATO enhanced Forward Presence battle group military exercise Silver Arrow in Adazi, Latvia October 5, 2019. REUTERS/Ints Kalnins

ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে অনিশ্চয়তা, উদ্বেগে ইউরোপীয় মিত্ররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT