চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিপি পদে এহসানুল হক সমাজীর নিয়োগ আদেশ বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 30, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
এহসানুল হক সমাজীর নিয়োগ বাতিলের বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে এহসানুল হক সমাজীর নিয়োগ আদেশ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

গতকাল ২৯ আগস্ট বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর মাহরুফ হোসাইন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এহসানুল হক সমাজীর নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, এই মন্ত্রণালয়ের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে এহসানুল হক সমাজীর নিয়োগ আদেশ বাতিল করা হলো।

এর আগে গত মঙ্গলবার ২৭ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এহসানুল হক সমাজীকে পিপি পদে নিয়োগ দেওয়া হয়।

গত ২৮ আগস্ট এই খবর প্রকাশিত হওয়ার পর দুপুরে বিএনপিপন্থি আইনজীবীরা সাধারণ আইনজীবীর ব্যানারে ঢাকা আইনজীবী সমিতির সামনে এই নিয়োগ বাতিল চেয়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে পিপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা।

এরপর পেশাগত মর্যাদাকে বজায় রাখার স্বার্থে ব্যক্তিগত ও পারিবারিক কারণে এই পদ ছাড়ার ঘোষণা দিয়ে অ্যাডভোকেট সমাজী বলেন, ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে ৩৮ বছর ধরে পেশাগত মর্যাদাকে প্রাধান্য দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছি।

তিনি বলেন, এখন পেশাগত মর্যাদা রক্ষার স্বার্থে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে পিপি পদে যোগদানে অপারগতা প্রকাশ করছি বিধায় আমি আন্তরিকভাবে দুঃখিত।

Tags: পিপি
Previous Post

পালমাসে হোঁচট খেয়ে দ্রুত উন্নতি চান আনচেলত্তি

Next Post

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

Next Post
একজন ব্যক্তি গুম প্রতিরোধের জন্য একটি চিঠি দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

কুমিল্লায় বন্যাকবলিত এলাকায় রোগের প্রাদুর্ভাব, জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় বন্যাকবলিত এলাকায় রোগের প্রাদুর্ভাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT