চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরা জেলা কারাগার থেকে আসামিদের বের করে নিয়েছে বিক্ষুব্ধ জনতা

আবুল কালাম আজাদ by আবুল কালাম আজাদ
7:32 অপরাহ্ন 06, আগস্ট 2024
in - সেমি লিড, জনপদ, সাতক্ষীরা
A A
সাতক্ষীরা জেলা কারাগার থেকে আসামিদের বের করে নেওয়া বিক্ষুব্ধ জনতার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরা জেলা কারাগার থেকে আসামিদের বের করে নিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

সোমবার ৫ আগস্ট সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে সাতক্ষীরা শহরে আনন্দ মিছিল করে বিভিন্ন স্থানে ও আওয়ামী লীগের অফিসসহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে জেলা কারাগারেও হামলা চালানো হয়। একদল বিক্ষুব্ধ মানুষ সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় কারারক্ষীরা কারাগারের গেট খুলে দিলে তারা ভিতরে ঢুকে হাজতি ও কয়েদিদের সেখান থেকে বেরিয়ে যেতে সহযোগিতা করে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার হাসনা জাহান বিথী বলেন, সোমবার সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে একদল দুবৃত্ত জেলখানায় হামলা চালায়। তারা জেলগেটের তালা ভেঙে ১০টি সেলে থাকা আসামিদের বের করে নিয়ে যায়। ওই দশটি সেলে ৫৯৬ জন কয়েদি ও হাজতি ছিল। অনেক কয়েদি ও আসামি মঙ্গলবার ৬ আগস্ট সকাল থেকে কারা কতৃপক্ষের কাছে এসে আত্মসমর্পণ করে।

প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন ও মোস্তাফিজুর রহমান জানান, কারাগারে এখনো স্বল্প মেয়াদের সাজা আছে এমন কিছু সংখ্যক কয়েদি রয়েছেন।

পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার খবর জানার পর সাতক্ষীরা শহরে আনন্দ মিছিল করে বৈষম্যবিরোধী আন্দোলকারীরা। এ সময় তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দেয়। প্রথমে তারা শহরের খুলনা রোড মোড়ে জড়ো হয়। পরে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুলিশ সুপারের বাস ভবনের গেটের গ্লাস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

পর্যায়ক্রমে সাতক্ষীরা-আসনের এমপি ফিরোজ আহমেদের বাড়ি, এমপি লায়লা পারভিন সেজুতির শশুর বাড়ি, জেলা আওয়ামী লীগের, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের বাড়ি ও বাস টার্মিনালের পাশে দৈনিক কালের চিত্র পত্রিকার অফিস, দৈনিক পত্রদূত অফিস, কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিত সাধু, ব্যাবসায়ী কেশব সাধু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনত কুমার, খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান ও তার ভাই আব্দুল হান্নান, অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ, কলারোয়া যুবলীগ নেতা শাহজাদার বাড়ি, শহরের পোস্ট অফিস মোড়ে জেলা আওয়ামী লীগের অফিস, মুক্তিযোদ্ধা সংসদসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এছাড়াও ইট-পাটকেল নিক্ষেপ করে শ্যামনগর থানা, সদর থানা ভবনের দোতলা ও ট্রাফিক অফিসের দোতালার গ্লাস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৫ থেকে ৩০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
এদিকে এখনও বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ লোকজন হামলা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

Tags: জেলা কারাগারসাতক্ষীরা
Previous Post

দেশের সব থানা ও ট্রাফিকের দায়িত্ব পেল আনসার

Next Post

বাংলাদেশে অনুপ্রবেশকালে নৌকাডুবিতে শিশুসহ ১৪ রোহিঙ্গার মৃত্যু

Next Post
রোহিঙ্গা শরণার্থীরা সমুদ্র সৈকত দিয়ে যাচ্ছেন, বাংলাদেশে অনুপ্রবেশের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অনুপ্রবেশকালে নৌকাডুবিতে শিশুসহ ১৪ রোহিঙ্গার মৃত্যু

ড. হাছান মাহমুদ বিমানবন্দরে আটক, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে আটক ড. হাছান মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT