চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার দুই বছরে বয়স বেড়েছে ১০ বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 23, জুলাই 2023
in আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
করোনা ভাইরাসের কনসেপ্ট আর্ট, দুই ব্যক্তি কম্পিউটারে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিডের ত্রাস কেটে গিয়েছে ঠিকই। কিন্তু কোভিডের প্রভাব কি আদৌ কেটেছে? শরীরের ওপর কোভিড যে প্রভাব ফেলেছিল, তা সবাই কাটিয়ে উঠতে পেরেছেন কি? এমনই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা। খুঁজতে গিয়ে যে উত্তর পেলেন, তা বহু মানুষের জন্যই বেশ হতাশার। কারণ কোভিডের প্রভাবে কারও কারও বয়স ১০ বছর বেড়ে গিয়েছে।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত কিংস কলেজের চিকিৎসাবিজ্ঞান বিভাগের বিজ্ঞানীরা সম্প্রতি লং কোভিড বা কোভিডের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে গবেষণা করেছেন। সেখানে দেখা গিয়েছে, কোভিড মানুষের মস্তিষ্কের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এই প্রভাব হয়তো সারাজীবনেও কাটবে না।

কী এই প্রভাব?

কোভিড সংক্রমণ যখন চরম আকার ধারণ করে, তখন একটি কথার সঙ্গে অনেকেই পরিচিত হয়েছিলেন। সেটি হল ‘ব্রেন ফগ’। অর্থাৎ কোভিডের কারণে মস্তিষ্ক ঠিক করে কাজ না করা। রোগটি প্রাণঘাতী না হলেও এর ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে।

চিকিৎসকরা বলেছিলেন, এই জাতীয় ব্রেন ফগের প্রভাব কাটতে বেশ কয়েক মাস থেকে বছর লেগে যেতে পারে। মহামারীর পর কেটে গিয়েছে প্রায় বছর তিনেক। এখন এই লং কোভিডের কারণে কী অবস্থায় রয়েছে ব্রেন ফগ, সেটি নিয়েই গবেষণা শুরু করেন কিংস কলেজের বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, কারও কারও ক্ষেত্রে এই প্রভাব সারাজীবন পর্যন্ত থেকে যেতে পারে।

কী হয় এই ব্রেন ফগ থেকে?

ব্রেন ফগ এমন একটি রোগ যার প্রভাবে মস্তিষ্কের কর্মক্ষমতা এবং ইন্দ্রিয়ের সঙ্গে এর যোগাযোগের মাত্রা ভীষণ কমতে থাকে। বয়স বাড়লে স্বাভাবিক কারণেই বহু মানুষের এই রোগ হয়ে থাকে। কিন্তু লং কোভিডে আক্রান্ত হওয়ার কারণে অনেকেরই অল্প বয়সে হয়ে যাচ্ছে এই রোগ। আর সেটিই চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের।

লং কোভিড কারও কারও ক্ষেত্রে আগাম বয়সের প্রভাব ফেলতে শুরু করছে। অর্থাৎ খুব কম বয়সেই তাদের শরীরে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করছে। এমনকী কারও কারও ক্ষেত্রে মস্তিষ্কের বয়স ১০ বছর পর্যন্ত বেড়ে যাচ্ছে। যা কোনও ভাবেই আর ফেরানো যাবে না।

ব্রেন ফগের লক্ষণ এবং প্রভাব কী?

গবেষকদের প্রাথমিক রিপোর্টে প্রকাশিত ব্রেন ফগের লক্ষণগুলোর মধ্যে আছে,

  • ক্লান্তি বা অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া
  • কোনও কাজে মনোযোগ দিতে অসুবিধা
  • মাংসপেশীর ব্যথা
  • শ্বাসকষ্ট

তবে গবেষণার ফলাফলে এই রোগে আক্রান্তদের মধ্যে জ্ঞান কমে যাওয়া বা জ্ঞানীয় প্রতিবন্ধকতা সংক্রান্ত কোনোও প্রভাব পাওয়া যায়নি। বিষয়টিকে গবেষকরা ‘সুসংবাদ’ হিসেবে বর্ণনা করেছেন।

কিন্তু পুরো বিষয়টি নিয়ে উদ্বেগে আছেন গবেষকরা। পরবর্তী সময়ে লং কোভিড নিয়ে আরও গবেষণা হলে বিষয়টি আরও বেশি পরিষ্কার ভাবে জানা যাবে, এমনটাই বলছেন তারা।

Tags: করোনা ভাইরাসকোভিডকোভিড-১৯
Previous Post

বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Next Post

যুবলীগ নেতা অলিউল্লাহ হত্যা: ৭ জন রিমান্ডে

Next Post
জনপ্রিয় যুবলীগ নেতাদের গ্রেপ্তার ও রিমান্ডের জন্য আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগ নেতা অলিউল্লাহ হত্যা: ৭ জন রিমান্ডে

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল জেতার উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে আবারও দুর্ঘটনার কবলে মেয়েদের বিশ্বকাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT