চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত যেখানে রাখতে বলবে, আসামীকে সেখানে রাখবে: চিফ প্রসিকিউটর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 13, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, আদালত
A A
চিফ প্রসিকিউটর আদালত থেকে বের হচ্ছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

‘আসামীকে গ্রেফতার যদি করা হয় তাহলে ২৪ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে। তারপর আদালত যেখানে রাখতে বলবে সেখানে রাখবে।’

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণার প্রেক্ষাপটে সোমবার (১৩ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিদের প্রশ্নের জবাবে একথা বলেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এসময় চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাব জেল ঘোষণা করে, সরকারের সেই ক্ষমতা আছে। কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতারাং, এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় না। আমাদের বক্তব্য হচ্ছে, যখন কোনো আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তখন এই পরোয়ানাটাকে তামিল করা হব। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পরোয়ানাটা তামিল করবেন, কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পরে আদালত যদি (ফার্দার অর্ডার) আদেশ দিয়ে বলবেন তাকে কারাগারে পাঠানো হোক, তখন সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যে হতে পারে, এমপি হোস্টেল হতে পারে, বা অন্য কোন জায়গাকে যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে। কিন্তু সেটা কারাগার হিসেবে গণ্য হবে। সুতরাং কোন জায়গাকে কারাগার ঘোষণা করা হচ্ছে সেটা আমাদের প্রসিকিউসন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে, আইন অনুযায়ী কাজটা করতে হবে যে, আসামীকে গ্রেফতার যদি করা হয় ২৪ ঘন্টার মধ্যে তাকে আদালতে আনতে হবে। সেটা সংবিধানে যেমন আছে, আইসিটি আইনে আছে, সিআরপিসিতে আছে যে, আসামীকে গ্রেফতার করে ২৪ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে। তারপর আদালত যেখানে তাকে রাখতে বলবে সেখানে রাখবে।

উল্লেখ্য যে, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ঢাকা সেনানিবাসের বাশার রোডসংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এম ই এস বিল্ডিং নম্বর-৫৪’কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় ৩০ অভিযুক্তের বিরুদ্ধে বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদেরকে আগামী ২২ তারিখের মধ্যে গ্রেফতার করতে বলা হয়েছে। গুমের এই দুটি মামলার ৩০ জন আসামির মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা। তাদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরে গেছেন এবং বর্তমানে কর্মরত রয়েছেন ১৫ জন। এরইমধ্যে ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার তথ্য সংবাদ সম্মেলনে জানিয়েছে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

Tags: আদালতচিফ প্রসিকিউটর
Previous Post

ইসলামাবাদে পুলিশ ও টিএলপি’র সংঘর্ষ: ১ পুলিশসহ বহু বিক্ষোভকারী নিহত

Next Post

‘এই প্রাপ্তি আমার সিনেমা জার্নিকে আরও বেগবান করবে’

Next Post
একজন পুরুষ ও একজন শিশু হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এই প্রাপ্তি আমার সিনেমা জার্নিকে আরও বেগবান করবে’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ‘তথ্যটি ভুল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT