চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি জঙ্গি মাসুদ আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 15, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জঙ্গি মাসুদকে আটক করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি মাসুদকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এটিইউ সহকারি পুলিশ সুপার (মিডিয়া) ওয়াহিদা পারভীন জানান, গতকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান এটিইউ পুলিশের এই কর্মকর্তা ।

হত্যা চেষ্টা মামলায় ওয়ারেন্টভুক্ত ১নং পলাতক আসামি গ্রেপ্তারকৃত মোঃ মাসুদ আহমেদ শাকিল ওরফে সুমন (৪৫) ঝালকাঠি জেলার নলছিটি থানার রায়পাশা গ্রামের মৃত নুরুল আলমের সন্তান এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজিবি)’র সক্রিয় একজন সদস্য।

২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সিলেটে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বোমা হামলা করে। এর পর থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা এবং চেষ্টা মামলায়র আসামী জঙ্গি মাসুদ সিলেটে ২৩ বছর ধরে বিচারাধীন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ১নং আসামী।

ওয়াহিদা পারভীন জানান, গ্রেপ্তারকৃত মোঃ মাসুদ আহমেদ শাকিল ওরফে সুমন ব্যবসার ফাঁকে ফাঁকে তাবলিগ জামায়াতের সাথে যুক্ত হয়। ২০০০ সালে এহতেশাম নামের একজনের সাথে তার পরিচয় হয়। এহতেশামের মাধ্যমে তার পরিচয় হয় ডাঃ আরিফ আহমেদ রিফা ও আবু ওবায়দার সাথে, যারা সকলেই হরকাতুল জিহাদ আল ইসলামী সংগঠন (হুজিবি) এর সক্রিয় সদস্য ছিলেন। হুজিবি’র এই সদস্যরা প্রায়শই সিলেটের সুরমা ভ্যালি হোটেলে বসে নাশকতার পরিকল্পনা করতেন।

এএসপি ওয়াহিদা পারভীন জানান, হুজিবির এই সদস্যরা ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সিলেটে আওয়ামীলীগের নির্বাচনী জনসভার দিন বোমা হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে। কিন্তু হামলার আগের দিন ২৫ সেপ্টেম্বর রাতে জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠের পার্শ্ববর্তী ফাজিল চিশতে এলাকায় ডাঃ আরিফ আহমদ রিফার বাসায় বোমা তৈরী ও হস্তান্তর করতে গিয়ে বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হয়।

আহত অবস্থায় ঘটনাস্থল থেকে হুজিবি’র সক্রিয় সদস্য মাসুদ আহমেদ শাকিল ওরফে সুমন ও আবু ওবায়দা ওরফে হারুনকে জনতা ধরে পুলিশে সোপর্দ করে। পরে আদালত থেকে জামিনে বের হয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পলাতক ছিলেন তিনি।

Tags: আওয়ামী লীগজঙ্গিপ্রধানমন্ত্রীশেখ হাসিনাহত্যা চেষ্টাহুজিবি
Previous Post

কৃষি মার্কেটে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

Next Post

ফাইনালিস্ট ভারতকে হারিয়ে ফেরার সুযোগ বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ও ভারতের ক্রিকেট ম্যাচের ব্যাটসম্যান ও উইকেটরক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালিস্ট ভারতকে হারিয়ে ফেরার সুযোগ বাংলাদেশের

নর্থ কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ায় থাকছেন, বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও কয়েকদিন রাশিয়া থাকবেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT