চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে শেষ হাসি হাসলেন যারা

পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 19, জানুয়ারি 2025
in বিনোদন
A A
বাংলাদেশের চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রবিবার সন্ধ্যায়। নয় দিনের এ উৎসবে বাংলাদেশসহ ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এদিন বিকেল সাড়ে ৪ টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন উৎসবে আগত চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণী মানুষেরা।

চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হয়।

আজ সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী। মঞ্চে তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশের চলচ্চিত্র ক্ষেত্রে এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্রের এর জন্য তিনি বেশ কিছু ভবিষ্যৎ পদক্ষেপের কথা জানান। পার্মানেন্ট ভেন্যু, নির্দিষ্ট বাজেট এবং বছরব্যাপী কার্যক্রম পরিচালনা এসব নিয়ে তিনি প্রতিশ্রুতি দেন।

প্রধান বক্তা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, পেছনে ফেস্টিভাল লোগো ও তথ্য প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি আরো আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের কাজের ধারা অব্যাহত থাকবে।

সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জনাব জালাল আহমেদ।
সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হয় পুরষ্কারজয়ী চলচ্চিত্র গুলোর নাম।

চিলড্রেন ফিল্ম সেকশনের বাদল রহমান অ্যাওয়ার্ডটি পেয়েছে- মাইকেল লুকাচেভস্কি পরিচালিত রাশিয়ান সিনেমা হোয়ার দ্য হোয়াইট ক্রেনস ড্যান্স। স্পেশাল অডিয়্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ফিলিপাইনের সিনেমা ‘দ্য গার্ডিয়ান অব অনার’। বেস্ট অডিয়্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে সৃজিত মুখার্জী পরিচালিত ভারতীয় সিনেমা ‘পদাতিক’।

ওমেন ফিল্মমেকার সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডটি পেয়েছে মলডোভা এবং রাশিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘নট জাস্ট এনি ডে’। একই সেকশনের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে বুলগেরিয়ার সিনেমা স্কারলেট।

বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে সারাহ মলেগল নির্মিত ফরাসি সিনেমা ‘কুম্ভা, হুইচ কামস ফ্রম সাইলেন্স’। বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন আর্জেন্টিনার নির্মাতা অগাস্টিনা গ্যাভিয়ের, তার নির্মিত সিনেমার নাম ‘আওয়ার ওউন শ্যাডো’।। এটি আর্জেন্টিনা ও জার্মানীর যৌথ প্রযোজিত সিনেমা।

স্পিরিচুয়াল ফিল্ম সেকশনের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে লুইস ক্যাম্পোস পরিচালিত পর্তুগিজ সিনেমা ‘মন্টে ক্লেরিগো’।

এই বিভাগের স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডটি পায় অভিলাষ শর্মা নির্মিত ভারতীয় সিনেমা ‘ইন দ্য নেম অব ফায়ার’ এবং বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ডটি জিতে নেয় ইভান সসনিন পরিচালিত একটি রাশিয়ান সিনেমা ‘দ্য অ্যালিয়েন’।

বাংলাদেশ প্যানোরামার ট্যালেন্ট সেকশনে ৩ টি সিনেমা পুরষ্কৃত হয়; সেকেন্ড রানার আপ সিনেমাটি মোবারক হোসেন নির্মিত ‘পৈত্রিক ভিটা’। ফার্স্ট রানার আপ সিনেমাটি আসিফ হামিদ পরিচালিত ‘ফুুলেরা পোশাক পরে না’ এবং ফিপ্রেস্কি জুরি কতৃক প্রদত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পায় চলচ্চিত্র পরিচালক মনন মুনতাকা নির্মিত ‘অ্যা লেজি মুন’।

বাংলাদেশ প্যানোরামা সেকশনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ফিপ্রেস্কি জুরি কর্তৃক প্রদত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পায় চলচ্চিত্র পরিচালক শঙ্খদাস গুপ্ত নির্মিত ‘প্রিয় মালতী’।

এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনের বেস্ট স্ক্রিপ্টরাইটার অ্যাওয়ার্ডটি পায় জাপানি ছবি ‘পারফর্মিং করুস ফিউনারেল’।  এই বিভাগে টার্কিশ ছবি ‘হুয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়েলো’-এর জন্য সেরা চিত্রগ্রাহক এর পুরস্কার পান দিলসাট চেনান।

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইরানী এবং তাজিকিস্তানের ছবি ‘মেলোডি’র জন্য দিমান জান্ডি, এবং সেরা অবভিনেতার পুরস্কার পেয়েছেন রায়ান সারলেক। ইরানী সিনেমা ‘সামার টাইম’-এর জন্য এই পুরস্কার পান তিনি।

এই বিভাগে ‘সামার টাইম’-এর জন্য মাহমুদ কালার ‘সেরা নির্মাতা’ হিসেবে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পান। এছাড়া চীনা চলচ্চিত্র পরিচালক হাউফেং ঝু এবং জানফেং ঝু ‘সেরা নির্মাতা’র পুরস্কার জিতে নেন, তাদের পরিচালিত ছবি ‘হান্ড্রেড ইয়ার্ডস’।

এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি জিতে নেয় শকির খলিকভ পরিচালিত উজবেকিস্তানি সিনেমা ‘সানডে’।

Tags: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবরেইনবোলিড বিনোদনসিনেমা
Previous Post

কম বলের রেকর্ডের টেস্টে উইন্ডিজকে গুঁড়িয়ে দিল পাকিস্তান

Next Post

জাতীয় কবি নজরুলের অগ্নিদগ্ধ নাতি বাবুল কাজী মারা গেছেন

Next Post
নেতা বাবুল কাজীর মৃত্যুতে শোক প্রকাশ, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় কবি নজরুলের অগ্নিদগ্ধ নাতি বাবুল কাজী মারা গেছেন

সাবেক বিএডিআর সদস্যরা জামিনে মুক্তি পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন পেলেন প্রায় ২৫০ সাবেক বিডিআর সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT