চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে পশ্চিমাদের চেয়ে অনেক এগিয়ে চীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 17, মে 2023
in আন্তর্জাতিক
A A
বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশনে চার্জ দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলেক্ট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতে চীনের অগ্রগতি অন্যদের থেকে অনেক বেশি। পশ্চিমাদের বিলিয়ন বিলিয়ন বিনিয়োগ সত্ত্বেও চীন এখানে এতটাই এগিয়ে রয়েছে যে, বিশ্বের বাকি দেশগুলোর ঐ পর্যায়ে পৌছতে কয়েক দশক পর্যন্ত সময় লেগে যেতে পারে।

ইলেক্ট্রিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম-আয়ন ব্যাটারি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। এই ব্যটারির উৎপাদনের জন্য কাঁচামাল পাওয়া থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপকে চীন কীভাবে নিয়ন্ত্রণ করে তা এখানে তুলে ধরা হল:

খনন:

চীন লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরির জন্য প্রয়োজনীয় বিরল খনিজগুলির যোগান দিতে একটি স্বল্প ব্যয়ের এবং নিরবিচ্ছিন্ন সরবরাহের পথ তৈরি করেছে। বিশ্বের ৪১ শতাংশ কোবাল্ট নিয়ন্ত্রণ করে চীন। এর বেশিরভাগই গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের খনি থেকে আসে। যে খনিগুলোর মালিক চীনা বিনিয়োগকারীরা। একটি কনসাল্টিং সংস্থার রিপোর্ট মতে, ইন্দোনেশিয়ার কোবাল্ট খনিতে চীনা বিনিয়োগ ২০২৭ সালের মধ্যে চীনকে নিকেলের বৃহত্তম নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠিত করবে।

পরিশোধন:

সারা বিশ্বে যারাই খনি খনন করুক না কেন, প্রায় সবকিছুই পরিশোধনের জন্য পাঠানো হয় চীনে। সরকারের কম খরচে বিদ্যুৎ এবং জায়গা সহযোগিতা নিয়ে চীনা কোম্পানীগুলো এসব খনিজ বৃহৎ পরিসরে এবং খুব কম খরচে পরিশোধন করে দিতে পারে।

উপাদান:

একটি ব্যাটারি তৈরিতে প্রয়োজন এমন বেশিরভাগ উপাদান (খনিজ এবং যন্ত্রাংশ) নিজেরাই তৈরি করে চীন। এর ফলে খরচ অনেক কমে যায় যা ব্যাটারির জন্য একটি ইতিবাচক টার্মিনাল হিসেবে প্রতিষ্ঠিত করেছে চীনকে। বিশ্বের ব্যাটারি বাজারের অর্ধেকই এখন চীনের হাতে।

সংযোজন: চীন যেমন সবচেয়ে বেশি ব্যাটারি তৈরি করে তেমনি সবচেয়ে বেশি গাড়িও তৈরি করে তারা। শ্রমিক খরচ কম এবং প্রায় সব যন্ত্রপাতি নিজেরাই প্রস্তুত করায় চীন উত্তর আমেরিকা বা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় প্রায় অর্ধেক খরচে ব্যাটারি কারখানা তৈরি করতে পারে। তাই ভবিষ্যত যানবাহন তৈরি শিল্পে রাজত্ব চীনের হাতেই থাকছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: নিউইয়র্ক টাইমস

Tags: চীনব্যাটারি
Previous Post

পেনাল্টি থেকে মৌসুমের পঞ্চম গোল রোনালদোর

Next Post

রাজধানীতে হঠাৎ ঝড়ো বৃষ্টি

Next Post
রাজধানীর আকাশে ঝড়ো বৃষ্টির দৃশ্য, মেঘাচ্ছন্ন আকাশের নিচে গাছপালা ও ছাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে হঠাৎ ঝড়ো বৃষ্টি

কংগ্রেস নেতা হুন সেন বিরোধীদের প্রতি কঠোর মনোভাব প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কম্বোডিয়ার হুন সেন সরকার: বিরোধীদের জন্য বড় বাধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT