চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান: শঙ্কর মৈত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 11, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
Bangladeshi politician Shankar Maitra in a formal suit and glasses. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা সিটিতে ভিভিআইপি মুভমেন্টেকে কেন্দ্র করে রাস্তা আটকে জনদুর্ভোগ সৃষ্টি না করার কারণে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সাংবাদিক শঙ্কর মৈত্র বলেছেন, ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আচারি ধর্ম পরেরে শেখাও, এটা আপনি মানছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি জানান, আজ একটা মজার ঘটনা ঘটলো। সকাল ৯ টা ১০ মিনিট। শিক্ষাভবনের কোণা থেকে রাস্তা পার হয়ে হাইকোর্টে যাবো। সিগন্যালে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখি আমার পাস ঘেসে গাড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে তার নিরাপত্তা প্রটোকলের ৩/৪ টি গাড়ি। আমি আশ্চর্য হয়ে গেলাম। এতো কাছাকাছি, চোখে চোখ পড়তে হাতও ওঠালাম।

অনেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা দেখেছি। তারা মুভ করার আধাঘন্টা আগ থেকে রাস্তা বন্ধ করে দেয়া হতো। ধরেন প্রধানমন্ত্রীর গাড়িবহর যদি প্রেসক্লাবের সিগন্যালে থাকতো তা হলে কাওরান বাজারের রাস্তা পর্যন্ত বন্ধ করে রাখতো পুলিশ আর নিরাপত্তা বাহিনী। আর তাদের সন্ত্রস্ত আচরণ দেখে বিষ্মিত হতাম।

বিশাল গাড়িবহর নিয়ে দিনে দুবার যদি ঢাকা সিটিতে ভিভিআইপি মুভ করে, তা হলে সেই যানজটের নাকাল রাত ১০টা পর্যন্ত ঠেকতো উল্লেখ করে তিনি জানান, আমার মনে হয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিয়েছেন। তিনি নতুন মিথ চালু করেছেন। আমি এটা কল্পনাও করতে পারিনি ছোট্ট গাড়ি বহর নিয়ে দেশের প্রধানমন্ত্রী যাতায়াত করছেন।

পোস্টে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শঙ্কর মৈত্র লেখেন, পুলিশের তোড়জোড় নেই। সিগন্যাল বন্ধ করে দেয়া নেই। এটা অবশ্যই প্রশংসার দাবিদার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আচারি ধর্ম পরেরে শেখাও, এটা আপনি মানছেন।

পোস্টে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জানান, তবে সাবধানও থাকতে হবে। দেশটা বাংলাদেশ। নিরাপত্তা দিতে হবে। সেটা কৌশলে এবং প্রযুক্তি দিয়ে।

Tags: প্রধানমন্ত্রী
Previous Post

শিল্পকলায় ‘মাস্তুল’-এর হাউজফুল শো, সিঁড়ি-মেঝেতেও দর্শক

Next Post

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

Next Post
বাংলাদেশ সরকারের লোগো, সরকারি ভবনের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

চিকিৎসা কেন্দ্রে তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT