চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের ‘লিও’র ট্রেলার প্রদর্শনী, ভেঙে তছনছ সিনেমা হল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 06, অক্টোবর 2023
in বিনোদন
A A
সিনেমা হলের ভাঙচুরের দৃশ্য, দর্শকরা হতাশ ও ক্ষুব্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার (৫ অক্টোবর) মুক্তি পেয়েছে দক্ষিণী জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের পরবর্তী সিনেমা ‘লিও’র ট্রেলার। যা প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় রীতিমত ঝড় তুলছে!

তবে শুধু ট্রেলার ঝড় তুলেনি, ট্রেলার মুক্তিকে কেন্দ্র করে সিনেমা হল ভেঙে তছনছ করেছে বিজয়ের ভক্তরা। যে ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়া।

ভিডিওতে দেখা যায়, সিনেমা হলের সামনে ‘বিজয়’ ধ্বনিতে মুখরিত। অসংখ্য ভক্ত প্রেক্ষাগৃহে প্রবেশের জন্য অপেক্ষা করছেন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহের অধিকাংশ আসন ভেঙে তছনছ করে দিয়েছে। অনেকে ভাঙা সিটের ওপরে দাঁড়িয়ে ভিডিও করছেন।

এবিষয়ে বক্স অফিস বিশ্লেষক মনোবালা ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘ট্রেলার প্রদর্শনীর পর রোহিনি হল ভেঙে দিয়েছে বিজয় ভক্তরা।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘লিও’ সিনেমার ট্রেলারের বিশেষ প্রদর্শনীর আয়োজন করে চেন্নাইয়ের রোহিনি থিয়েটার। বড় পর্দায় ট্রেলার প্রদর্শনীর পর প্রেক্ষাগৃহটি সম্পূর্ণ অগোছালো অবস্থায় পাওয়া যায়। ভেঙে ফেলা হয়েছে হলের সিট। নেটিজেনদের অনেকের অভিযোগ, খুব বাজে আয়োজন ছিল এটি। আয়োজকদের অব্যবস্থাপনার কারণে এমন ঘটনা ঘটেছে।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।

চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। ২৭৫ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ।

আগামী  ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। শোনা যাচ্ছে  ভারতের পাশাপশি বাংলাদেশেও মুক্তি পেতে পারে দক্ষিণী এই সিনেমাটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

Tags: ট্রেলারবিজয়ভক্তলিঁও
Previous Post

সিনেমায় প্রথমসারির নায়িকা হতে চান সায়মা স্মৃতি!

Next Post

মেসিদের থেকে এলো বাংলাদেশের বিশ্বকাপ শুভ কামনা

Next Post
বিশ্বকাপের জন্য বাংলাদেশের ফুটবল দল উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিদের থেকে এলো বাংলাদেশের বিশ্বকাপ শুভ কামনা

বাংলাদেশি যুবক ও শিশুর ছবি, পরিবারের সঙ্গে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে ছাদ থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT