চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এ সব বিষয়ে কান দেবেন না’, বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন বিজয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 08, মার্চ 2026
in বিনোদন
A A

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। ব্যক্তিগত জীবনে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। কয়েক যুগ পর পরকীয়া প্রেমের অভিযোগে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়ের স্ত্রী।   

সংসার ভাঙতে যাওয়ার খবরে আলোচনায় উঠে এসেছেন বিজয়। এ নিয়ে ফিসফাস চললেও নীরব ছিলেন তিনি। অবশেষে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এই তারকা অভিনেতা।

বিশ্ব নারী দিবস উপলক্ষে বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’ চেন্নাইয়ে অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে বিবাহবিচ্ছেদ নিয়ে তার কাছে জানতে চান এক ভক্ত। সেখানেই বিষয়টি নিয়ে কথা বলেন ৫১ বছরের বিজয়। থালাপাতি বিজয় বলেন, “সম্প্রতি আমাকে ঘিরে যে সমস্যাগুলো হচ্ছে, সেগুলো নিয়ে দয়া করে কোনো চিন্তা করবেন না। এসব বিষয়ে আপনার সময় দেওয়া গুরুত্বপূর্ণ নয়। এগুলো আমি নিজেই সামলে নেব।”

ভক্তদের উদ্বেগ নিয়ে থালাপাতি বিজয় বলেন, “আমার সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি আমার সমস্যার কারণে আপনারা ব্যথিত বা চাপ অনুভব করছেন। দয়া করে আমার জন্য এসব চাপ বহন করবেন না। বরং আসুন আমরা মানুষের কল্যাণের দিকে মনোযোগ দিই।”

বিবাহবিচ্ছেদের আবেদনে বিজয়ের স্ত্রী সংগীতা দাবি করেছেন, একজন অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। ২০২১ সালে বিষয়টি তিনি জানতে পারেন, এখনো সেই সম্পর্ক চালিয়ে যাচ্ছেন বিজয়। সংগীতা স্বর্ণালিঙ্গম দাবি করেছেন, সেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানার আশ্বাস দিয়েছিলেন বিজয়। তবে তা করেননি।

ওই অভিনেত্রীর সঙ্গে বিদেশ সফর করেন বিজয়। পাশাপাশি সামাজিক মাধ্যমেও দুজনের ছবি প্রকাশ করেন। বিষয়টি নিয়ে দুই সন্তান ও তিনি অপমান বোধ করছেন বলে জানিয়েছেন সংগীতা। কেবল তাই নয়, সংগীতাকে সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে, এমনকি আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতাতেও বিজয় হস্তক্ষেপ করেন বলে অভিযোগ সংগীতার। তবে স্ত্রীর এসব অভিযোগ নিয়ে কোনো কথাই বলেননি বিজয়।

Tags: দক্ষিণী সিনেমাবিজয় থালাপতি
Previous Post

নারীরা এগিয়ে গেলে, দেশও এগিয়ে যায়: ডা. জুবাইদা রহমান

Next Post

৫৪ সেকেন্ডে কেমন হলো ‘দম’-এর ফার্স্ট লুক?

Next Post

৫৪ সেকেন্ডে কেমন হলো 'দম'-এর ফার্স্ট লুক?

সয়াবিন ও পাম তেলের বোতল, বাজারে মূল্য বৃদ্ধির প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ এখন ভর করেছে ‘সয়াবিন তেল’-এর বাজারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT