চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ছবিতে অমিতাভ ও রজনীকান্ত, শুরু হলো শুটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 04, অক্টোবর 2023
in বিনোদন
A A

তামিল সুপারস্টার রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘থালাইভার ১৭০’তে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এই দুই মহাতারকাকে দীর্ঘ ৩২ বছর পর এক ছবিতে দেখা যাবে! পরিচালকের আসনে থাকছেন জে গনভেল। বুধবার (৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে শুটিং। 

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশন এক্সে (সাবেক টুইটার) রজনীকান্তের একটি ছবি শেয়ার করে জানায়, ‘লাইট ক্যামেরা ক্ল্যাপ অ্যান্ড অ্যাকশন। সুপারস্টার রজনীকান্তের সঙ্গে থালাইভার ১৭০-এর কাস্ট ও টিম প্রস্তুত। আশা করছি থালাইভার উৎসব উপভোগ করছেন। এখন অ্যাকশনের সময়! শুটিং-এর আরও খবর নিয়ে আসবো…’।

রজনীকান্তের এই সিনেমার ঘোষণা করা হয়েছিল আগেই। একে একে জানানো হয়েছিল শিল্পীদের নাম। ৩ অক্টোবর জানানো হয়েছে ছবিতে থাকছেন অমিতাভ বচ্চন।

লাইকা প্রোডাকশন এক্সে (সাবেক টুইটার) অমিতাভ বচ্চনের একটি ছবি পোস্ট করে জানায়, ‘বলিউড সিনেমার শাহেনশাহকে আমাদের দলে স্বাগতম। অমিতাভ বচ্চনকে পেয়ে ‘থালাইভার ১৭০’ নতুন উচ্চতায় পৌঁছে গেলো।’

রজনীকান্ত ও অমিতাভ বচ্চন একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। সর্বশেষ ১৯৯১ সালে তাদেরকে ‘হাম’ সিনেমায় দেখা গিয়েছিল।

দুই কিংবদন্তীকে একসঙ্গে পর্দায় দেখতে পারা ভক্তদের জন্য বড় প্রাপ্তি। আর তাই এই খবরে দারুণ খুশি তারা। ভক্তরা কমেন্ট বক্স ভরিয়েছেন শুভকামনা ও ভালোবাসায়।

‘থালাইভার ১৭০’ রজনীকান্তের ১৭০তম সিনেমা। ছবিটিতে মালায়লাম সিনেমার জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিলও থাকছেন। এছাড়াও এই সিনেমায় দেখা যাবে ‘বাহুবলী’ তারকা রানা দাজ্ঞুবতি। ছবিটিতে অভিনেত্রী হিসেবে থাকছেন মঞ্জু ওয়ারিয়র, দুশারা বিজয়া ও ঋতিকা সিং।

Lights ☀️ Camera 📽️ Clap 🎬 & ACTION 💥

With our Superstar @rajinikanth 🌟 and the stellar cast of #Thalaivar170🕴🏼 the team is all fired up and ready to roll! 📽️

Hope you all enjoyed the #ThalaivarFeast 🍛 Now it’s time for some action! We’ll come up with more updates as the… pic.twitter.com/gPUXsPmvEQ

— Lyca Productions (@LycaProductions) October 4, 2023

সূত্র: পিঙ্কভিলা

Tags: অমিতাভরজনীকান্ত
Previous Post

আকস্মিক বন্যায় ২৩ ভারতীয় সেনা নিখোঁজ

Next Post

ডিনকে দিয়ে টয়লেট পরিষ্কার: এমপির বিরুদ্ধে মামলা

Next Post
এমপি ডিনকে দিয়ে টয়লেট পরিষ্কার করছেন, অন্য একজন দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিনকে দিয়ে টয়লেট পরিষ্কার: এমপির বিরুদ্ধে মামলা

কৃষি ক্ষেত্রের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT