চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 17, ডিসেম্বর 2024
in - সেমি লিড, অন্যান্য, বাংলাদেশ
A A
বাংলাদেশি পাসপোর্ট হাতে, পাশে থাইল্যান্ডের মানচিত্র ও ভিসা ডকুমেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ আরও সহজ করতে ই-ভিসা পরিষেবা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। আগামী বছরের ২ জানুয়ারি থেকে এ সুবিধা কার্যকর হবে।

সোমবার ১৬ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ থাই দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা পরিষেবা চালু করা হবে। তবে বাংলাদেশি সরকারি পাসপোর্টধারীদের ১৯ ডিসেম্বর থেকে এ সুবিধা দেবে থাইল্যান্ড।

আবেদনের ১০ দিনের মধ্যে ই-মেইলে এ ভিসা দেওয়া হবে। আবেদনকারীদের https://www.thaievisa.go.th ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। এর জন্য পাসপোর্ট জমা দেবার প্রয়োজন হবে না। এই নতুন ব্যবস্থার মাধ্যমে, আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন যা প্রিন্ট করে প্রবেশের সময় থাই ইমিগ্রেশনে দেখাতে হবে। কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের আবেদনকারীরা সরাসরি ই-ভিসা ওয়েবসাইটে ভিসা ফি দিতে পারবেন না। আবেদন জমা দেয়ার পরে সিস্টেম একটি ‘পেমেন্ট ইনফো সামারি’ শীট তৈরি করবে। যাতে আবেদনের রেফারেন্স নম্বর, কিউআর কোড এবং ভিসা ফি অন্তর্ভুক্ত থাকবে।

আবেদনকারীদের অবশ্যই https://www.combank.net.bd/thaievisa এই লিংকের মাধ্যমে থাই দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত অর্থ স্থানান্তর করতে হবে এবং যাচাইকরণের জন্য ‘পেমেন্ট ইনফো সামারি’ শীট আপলোড করতে হবে। ব্যাংকে নগদ অর্থ গ্রহণ করা হবে না। ই-ভিসা সাধারণত ১০ কর্মদিবসের মধ্যে প্রক্রিয়া করা হবে।

থাই ই-ভিসার জন্য কীভাবে আবেদন করতে হবে তার নির্দেশাবলী https://www.thaievisa.go.th ওয়েবসাইটে পাওয়া যাবে। ই-ভিসা চালুর ফলে আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ডের ভিসা সেন্টারটি বন্ধ করে দেয়া হবে বলেও জানিয়েছে দূতাবাস।

Tags: ই-ভিসাথাইল্যান্ডবাংলাদেশি
Previous Post

ভারতের পর্যটন মেলায় নেই বাংলাদেশ

Next Post

ডিবি হারুন ও তার পরিবারের সদস্যদের নামে দুদকের মামলা

Next Post
ডিবি হারুনের ছবি, পুলিশ কর্মকর্তা, অফিসে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিবি হারুন ও তার পরিবারের সদস্যদের নামে দুদকের মামলা

প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশের সংখ্যালঘুদের দুর্দশা দেখাতে 'বাংলাদেশ ব্যাগ' হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংখ্যালঘুদের দুর্দশা দেখাতে 'বাংলাদেশ ব্যাগ' হাতে প্রিয়াঙ্কা গান্ধী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT