চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েক সপ্তাহের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 27, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুলিশ সদস্যরা সড়ক দুর্ঘটনা তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় পক্ষ সীমান্তে সব ধরনের সামরিক গতিবিধি স্থগিত করতে এবং সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে বাড়ি ফেরার অনুমতি দিতে সম্মত হয়েছে।

বিবিসি জানিয়েছে, আজ (২৭ ডিসেম্বর) শনিবার এক যৌথ বিবৃতিতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এই তথ্য জানিয়েছেন। এর ফলে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র সংঘর্ষ বন্ধ হবে। এই সংঘর্ষ অন্তত ৪১ জনের প্রাণ নিয়েছে এবং প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যূত করেছে।

যৌথ বিবৃতিতে উত্তেজনা প্রশমনের শর্তাবলী তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে সাধারণ মানুষ, বেসামরিক স্থাপনা ও অবকাঠামো এবং উভয় পক্ষের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করা। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি টানা ৭২ ঘণ্টা বজায় থাকলে থাইল্যান্ডে আটক ১৮ জন কম্বোডিয়ান সেনাকেও মুক্তি দেওয়া হবে।

এই অগ্রগতি এসেছে কয়েক দিনের আলোচনার পর, যেখানে থাই ও কম্বোডিয়ান কর্মকর্তারা দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করেছেন। বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষকে বিনা উসকানিতে গুলি চালানো বা অগ্রসর হওয়া কিংবা অপর পক্ষের অবস্থান বা সেনাদের দিকে সেনা সরানো থেকে বিরত থাকতে হবে।

গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল যা চলতি মাসের শুরুর দিকে ভঙ্গ হয় এবং নতুন করে সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে উভয় পক্ষই যুদ্ধবিরতি ভঙ্গের জন্য একে অপরকে দোষারোপ করে।

Tags: কম্বোডিয়াথাইল্যান্ড
Previous Post

ঘন কুয়াশায় ৮টি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি

Next Post

তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’

Next Post
তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা শাটার স্টোরিসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’

তরিক রহমান কবর জিয়ারত করছেন, শোকপ্রকাশ ও শ্রদ্ধা নিবেদন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT