চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ বছর কোমায় থাকার পর চিরবিদায় নিলেন থাইল্যান্ডের রাজকুমারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 12, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
থাইল্যান্ডের রাজকুমারীর শেষ বিদায়, চার বছর কোমায় থাকার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিভিন্ন শারীরিক জটিলতায় প্রায় চার বছর কোমায় থাকার পর মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা নারেন্দিরা দিব্যবতী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। শুক্রবার থাইল্যান্ডের রাজপ্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাজকুমারী দিব্যবতী ছিলেন থাইল্যান্ডের বর্তমান রাজা মহা বাজিরালংকর্ণের জ্যেষ্ঠ সন্তান। ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর জন্মগ্রহণ করা এই রাজকুমারীর মা সোম সাওয়ালি, যিনি রাজা বাজিরালংকর্ণের প্রথম স্ত্রী ছিলেন।

২০২২ সালের ডিসেম্বরে উত্তর-পূর্ব থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশ সফরকালে হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন দিব্যবতী। পরে তাকে দ্রুত রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, হৃদ্‌যন্ত্রজনিত সমস্যার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পেটের অভ্যন্তরীণ সংক্রমণ, কোলাইটিস, নিম্ন রক্তচাপ, অনিয়মিত হৃদস্পন্দন এবং রক্ত জমাট বাঁধাসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। এসব শারীরিক সমস্যার অবনতি ঘটায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রাজকুমারী দিব্যবতী শুধু রাজপরিবারের সদস্যই ছিলেন না, প্রশাসন, আইন ও কূটনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জনের পর দেশে ফিরে আইন পেশায় যোগ দেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত থাইল্যান্ডের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত অস্ট্রিয়া, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দেশে ফিরে আবারও অ্যাটর্নি জেনারেলের দপ্তরে যোগ দেন।

নারী বন্দিদের কল্যাণে কাজ করার জন্যও পরিচিত ছিলেন দিব্যবতী। তার উদ্যোগে গঠিত একটি দাতব্য তহবিল থেকে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী কয়েদিদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হতো।

আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছিলেন এই রাজকুমারী। ২০১৭ সালে জাতিসংঘের অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কমিশন তাকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইনের শাসনের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয়। পরে ২০২১ সালে রাজা বাজিরালংকর্ণ তাকে থাইল্যান্ডের রাজকীয় নিরাপত্তা কমান্ডের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন। সে সময় তার সামরিক পদমর্যাদা ছিল জেনারেল।

রাজা বাজিরালংকর্ণের সাত সন্তানের মধ্যে মাত্র তিনজন রাজকীয় উপাধি ব্যবহারের অনুমতি পেয়েছেন। তাদের অন্যতম ছিলেন দিব্যবতী। তিনি জীবিত থাকলে ভবিষ্যতে থাই সিংহাসনের অন্যতম প্রধান উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হতেন।

Tags: থাইল্যান্ডমৃত্যু
Previous Post

চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ জাপান অধিনায়কের, নিলেন অবসর

Next Post

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

Next Post
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কক্সবাজারে নির্মাণ কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

বাংলাদেশি নাগরিকরা সাইবার স্ক্যাম চক্র থেকে ফিরছেন, বিমানবন্দরে স্বাগত।. Channel i News - চ্যানেল আই নিউজ

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT