চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতায় পুনর্বহাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2022
in আন্তর্জাতিক
A A
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতায় পুনর্বহাল, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী প্রায়ুট চ্যান-ও-চা আদালতের আদেশে ক্ষমতায় পুনর্বহাল হয়েছেন।

দেশটির সাংবিধানিক আদালত আজ শুক্রবার জানিয়েছে, গত মাসে  আদালতের রায়ে অব্যহতিপ্রাপ্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুট চ্যান-ও-চা আট বছরের মেয়াদ সীমা অতিক্রম না করায় ক্ষমতায় পুনর্বহাল হয়েছেন। খবর এএফপির।

২০১৭ সালে থাই সংবিধানের অধীনে, একজন প্রধানমন্ত্রী আট বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না, এমন আইনের পরিপ্রেক্ষিতে গত মাসে প্রায়ুট তার ক্ষমতার মেয়াদ সীমায় পৌঁছেছেন বলে বিরোধী দলগুলোর আনা এক অভিযোগ পর্যালোচনা করে আদালত প্রায়ুটকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। তবে ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সাবেক সেনাপ্রধান প্রায়ুট চ্যান-ও-চার মেয়াদ ঠিক কখন থেকে শুরু তা নিয়ে দ্বিমত পোষণ করেন সমর্থক ও সমালোচকরা।

প্রায়ুট সমর্থকরা যুক্তি দেন যে,  প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ গণনা করা উচিত হবে ২০১৭ সালে আট বছরের মেয়াদের সীমা সম্বলিত একটি সামরিক খসড়া সংবিধান গৃহীত হওয়ার সময় থেকে বা ২০১৯ সালে নির্বাচনের পরে প্রায়ুটের বেসামরিক প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা গ্রহনের সময় থেকে। আদালত সম্মত হলে, তিনি ২০২৫ বা ২০২৭ পর্যন্ত ক্ষমতায় বহাল থাকতে পারবেন।

দেশটির আদালতের আজকের দেয়া রায়টি প্রায়ুটের পক্ষে যায়। আগস্টে প্রায়ুটের স্থগিতাদেশের পর, তার  ডেপুটি প্রবিত ওংসুওয়ান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন,  প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখেন প্রায়ুট।

অন্যদিকে ২০২৩ সালে সম্ভাব্য জাতীয় নির্বাচন সামনে রেখে প্রায়ুটের অব্যহতি তার পালং প্রাচারাট পার্টির ভাবমূর্তি ব্যপকভাবে ক্ষুন্ন করে।

 

Tags: জাতীয় নির্বাচনথাই প্রধানমন্ত্রী
Previous Post

চ্যানেল আইয়ের অনেকগুলো অনুষ্ঠান অসাধারণ: শ ম রেজাউল করিম

Next Post

আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় ১৯ জন নিহত

Next Post
আফগানিস্তানে বিস্ফোরণের ধোঁয়া ও ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় ১৯ জন নিহত

চ্যানেল আই অনলাইন: ছাদ বাগানের উদ্যোক্তা আবু মোহাম্মদ আমিন উদ্দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাদ বাগানের যে বিপ্লব তার উদ্যোক্তা চ্যানেল আই: আবু মোহাম্মদ আমিন উদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT