চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ভর্তি তেভেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 24, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
তেভেজ হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন অবস্থায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ। মঙ্গলবার রাতে বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে তাকে নেয়া হয়। ডাক্তারি পরীক্ষা-পর্যবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন সাবেক স্ট্রাইকার।

আর্জেন্টিনার শীর্ষস্থানীয় ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্টের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও ওয়েস্টহ্যামের সাবেক স্ট্রাইকার। আলবিসেলেস্তে ক্লাবটি বিবৃতিতে ৪০ বর্ষী তারকা হাসপাতালে ভর্তির বিষয়টি জানিয়েছে।

‘বুকে ব্যথার কারণে আমাদের কোচ কার্লোস তেভেজ সান ইসিড্রোর ত্রিনিদাদ হাসপাতালে গেছেন। প্রাথমিকভাবে যে পরীক্ষা করা হয়েছে, তার ফল সন্তোষজনক। তবে সাবধানতা হিসেবে আপাতত সেখানে থাকবেন তিনি।’

২০০৪ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছিল তেভেজের। ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছরের ক্যারিয়ারে ৭৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৩টি। ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি উভয় ক্লাবে খেলেছেন এমন ১৪ ফুটবলারের একজন তেভেজ। সবমিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ৫১৭ ম্যাচ খেলে ২২৭ গোল করেছেন। ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ জিতেছেন। সিটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ ও এফএ কাপ।

আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে কোচ ক্যারিয়ারে যাত্রা শুরু তেভেজের। তবে ৫ মাস পরই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরে ইন্ডিপেন্ডিয়েন্টের কোচের দায়িত্ব নেন।

Tags: আর্জেন্টিনাতেভেজলিড স্পোর্টসহাসপাতাল
Previous Post

নারী ডাক্তারদের চিকিৎসায় রোগীদের ‘বেঁচে থাকার সম্ভাবনা বেশি’

Next Post

গরমে স্বাদে ভিন্নতা আনতে ফল দিয়ে তৈরি ৩ রায়তা

Next Post
ফলের রায়তা, ঠাণ্ডা দই ও ফলের সংমিশ্রণে তৈরি. Channel i News - চ্যানেল আই নিউজ

গরমে স্বাদে ভিন্নতা আনতে ফল দিয়ে তৈরি ৩ রায়তা

বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচের পর একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সিরিজের দলে জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের ছেলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT