চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ বছর পর শোলা‌কিয়া জ‌ঙ্গি হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

এস কে রাসেল by এস কে রাসেল
4:23 অপরাহ্ন 29, আগস্ট 2023
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
শোলা‌কিয়া জ‌ঙ্গি হামলা মামলার সাক্ষ্যগ্রহণের সময় পুলিশ ও আসামি. Channel i News - চ্যানেল আই নিউজ

কি‌শোরগঞ্জের দীর্ঘ ৭ বছর পর শুরু হ‌লো ঐতিহাসিক শোলা‌কিয়া ঈদগাহ ময়দানের জ‌ঙ্গি হামলা মামলার সাক্ষ‌্যগ্রহণ। মামলার ৫ জন আসা‌মির উপ‌স্থি‌তি‌তে বাদীসহ ১৭ জন সা‌ক্ষীর সাক্ষ‌্য গ্রহণ শুরু ক‌রেন আদাল‌তের বিচারক জান্নাতুল ফের‌দৌস ইব‌নে হক।

মঙ্গলবার ২৯ আগস্ট দুপু‌রে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

এর আগে ক‌ঠোর নিরাপত্তা ব‌্যবস্থার মধ‌্য দি‌য়ে মামলার ৫ আসা‌মি জেএম‌বির ৫ শীর্ষ জ‌ঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধি ওরফে সুভাস ওরফে জাহিদ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, মো. সবুর খান হাসান ওরফে সোহেল ওরফে নুরুল্লাহ, জাহেদুল হক ওরফে তানিম এবং আনোয়ারকে। আদাল‌তে বিপুল সংখ‌্যক আইনশৃংখলা বা‌হিনী মোতায়েন করা হয়েছে।

শোলা‌কিয়া জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলাটি বর্তমানে বিশেষ ট্রাইব্যুনাল সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল-২ আদালতে বিচারাধীন আছে। এ ঘটনায় সন্ত্রাসদমন আইনে পু‌লি‌শের দা‌য়ের করা মামলায় ২৪ আসামির মধ্যে বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে ১৯ জন মারা গেছেন। তাদের বাদ দিয়ে এ ঘটনায় পুলিশ ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর আদালতে পাঁচজনের নামে অভিযোগপত্র দাখিল করে।

কিন্তু সকল আসা‌মি‌কে এক সা‌থে আদাল‌তে হা‌জির কর‌তে না পারায় দীর্ঘ‌দিন ধ‌রে সাক্ষ‌্য গ্রহণ সম্ভব হ‌চ্ছি‌লনা।

২০১৬ সালে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাতে জঙ্গিরা পুলিশের নিরাপত্তা চৌকির ওপর গ্রেনেড হামলা চালায়। এ সময় চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে পুলিশের দুই সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হককে নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ চলে। জঙ্গি ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলাকালে গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর পুলিশের গুলিতে জঙ্গি আবির রহমান নিহত হন।

জঙ্গিদের গ্রেনেড হামলায় আটজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছিলেন। ঘটনাস্থলে দায়িত্বে থাকা তৎকালীন পাকুন্দিয়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বাদী হয়ে জঙ্গি শফিউল ইসলাম ও জাহিদুল হক তানিমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা জঙ্গিদের আসামি করে মামলা করেন। ২৪ আসামির মধ্যে বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে ১৯ জন মারা যান। তাদের বাদ দিয়ে এ ঘটনায় পুলিশ ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর আদালতে পাঁচজনের নামে অভিযোগপত্র দাখিল করে।

জেলা জজ কো‌র্টের পি‌পি অ্যাড‌ভো‌কেট আবু না‌সের মো. ফারুক সঞ্জু জানান, ঘটনার ৭ বছর প‌রে হ‌লে সাক্ষ‌্যগ্রহণ শুরু হয়েছে। দ্রুত মামলার বিচা‌রিক কার্যক্রম শেষ করা সম্ভব হ‌বে ব‌লে আশা করছি। দ্রুত চাঞ্চল‌্যকর এ মামলার বিচার কাজ শেষ করা যা‌বে ব‌লেও ম‌নে ক‌রেন তিনি।

Tags: কিশোরগঞ্জ
Previous Post

৩ মিনিটে উর্বশীর পারিশ্রমিক ৩ কোটি!

Next Post

হাসপাতালে শিশু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

Next Post
হাসপাতালে শিশু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, চিকিৎসা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে শিশু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

নিউইয়র্ক সিটির মসজিদে আজান প্রচার, মুসল্লিরা মাইকে দোয়া পাঠ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্ক সিটির মসজিদগুলোতে মাইকে আজান প্রচারের অনুমতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT