চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে লঙ্কানদের বড় লাফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 28, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, বাংলাদেশি ক্রিকেটাররা হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ছয় নম্বরে ছিল শ্রীলঙ্কা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ সমতায় শেষ করে বড় লাফ দিয়েছে দলটি। ভারত, পাকিস্তানকে পেছনে ফেলে ৩ নম্বরে উঠে গেছে দিমুথ করুণারত্নের দল।

গলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে ২৪৬ রানের বড় জয় তুলেছে দ্বীপ দেশটি। প্রথম ম্যাচে ৩৪২ রানের লক্ষ্য দিয়েও পক্ষে আসেনি ফল। তবে কাজের কাজটা ঠিকই করে ফেলেছে তারা। আইসিসির সদ্য প্রকাশিত হালনাগাদে সেরা পাঁচে ঢুকে গেছে শ্রীলঙ্কা।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমান চক্রে সবার উপরে আছে সাউথ আফ্রিকা। জয়ের হিসেবে ৭১.৪৩ গড়ে ৬০ পয়েন্ট সংগ্রহ প্রোটিয়াদের। ৭০ গড়ে জয় তুলে দুইয়ে অস্ট্রেলিয়া। ৬ থেকে ৩ নম্বরে ওঠা শ্রীলঙ্কা ১০ ম্যাচে সংগ্রহ করেছে ৬৪ পয়েন্ট। জয়ের হিসেবে রেশিও ৫৩.৩৩।

ম্যাচ ও পয়েন্ট বিবেচনায় লঙ্কানরা সাদা পোশাকের চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথে আছে। এপর্যন্ত সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে প্রোটিয়ারা। আগামী মাসে ইংলিশদের বিপক্ষে তিন টেস্টের সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ রয়েছে তাদের সামনে।

গলে দ্বিতীয় টেস্টে পরাজয়ে আখেরে বড় ক্ষতি হয়েছে বাবর আজমের দলের। ৫১.৮৫ জয়ের গড় নিয়ে নেমে গেছে পাঁচ নম্বরে। ৫২.০৮ গড়ে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ভারত। গতবারের রানার্সআপ দলটি ৬ জয়ের বিপরীতে হেরেছে ৪ ম্যাচে, ড্র করেছে ২টি ম্যাচ।

গত চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ২৫.৯৩ গড়ে আছে টেবিলের ৮ নম্বরে। সবার নিচে ১৩.৩৩ গড়ে অবস্থান বাংলাদেশের। চ্যাম্পিয়নশিপের দশটি ম্যাচ খেলে একটি করে জয় ও ড্র-তে ১৬ পয়েন্ট তুলেছেন সাকিব-মুমিনুলরা। বাকি আটটিতেই হেরেছে টাইগার দল।

Tags: আইসিসিটেস্ট চ্যাম্পিয়নশিপপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

৪৭ বছর পর দেখা মিললো ৪ বান্ধবীর

Next Post

এমিরেটস এয়ারলাইনে দেখা যাবে কৃষকের ঈদ আনন্দ

Next Post
Emirates flight entertainment program announcement on Channel i Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

এমিরেটস এয়ারলাইনে দেখা যাবে কৃষকের ঈদ আনন্দ

বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রেস ব্রিফিংয়ে চারজন কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে গণতন্ত্র নেই বলেই নির্বাচন কমিশনও বলতে বাধ্য হচ্ছে: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT