চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের ওপেনিংয়ে লাবুশেন, ফাইনালে ফিরছেন হ্যাজেলউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 অপরাহ্ন 10, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা পোশাকে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লড়াইয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে নামছে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাটিং লাইনআপে পরিবর্তন এনেছে দলটি। প্রথমবার টেস্টে ওপেনিংয়ে ব্যাট করতে নামবেন মার্নাস লাবুশেন। জশ হ্যাজেলউডকে একাদশে ফিরিয়েছে অস্ট্রেলিয়া।

বুধবার লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মহারণে লড়তে শুরু করবে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের মতো একদিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের সবশেষ তিন টেস্টে ওপেনিংয়ে উসমান খাজাকে সঙ্গ দিয়েছেন স্টিভেন স্মিথ, স্যাম কনস্টাস, ন্যাথান ম্যাকসুয়েনি ও ট্রাভিস হেড। এবার লাবুশেনকে দেখা যাবে সেই ভূমিকায়।

৫৭ টেস্টের ক্যারিয়ারে ৫০ ম্যাচে তিনে ব্যাট করেছেন লাবুশেন। এবারই প্রথম ইনিংস শুরু করতে চলেছেন। তিনে নামবেন ক্যামেরন গ্রিন। চারে স্টিভেন স্মিথ এবং পাঁচে খেলবেন ট্রাভিস হেড।

পেস ইউনিটে ফিরেছেন জশ হ্যাজেলউড। গত ডিসেম্বরে সবশেষ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের সঙ্গী হবেন ফাইনালে। একমাত্র অভিজ্ঞ স্পিনার হিসেবে নাথান লায়নকে একাদশে রেখেছে অস্ট্রেলিয়া। প্রয়োজনে বল করবেন বাউ ওয়েবস্টার।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, বাউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

Tags: অস্ট্রেলিয়াটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাললর্ডসলাবুশেনলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহ্যাজেলউড
Previous Post

এনগিদিকে নিয়ে ফাইনালের একাদশ প্রোটিয়াদের

Next Post

সিনেমা হলে তাণ্ডব ঘটাচ্ছে শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’

Next Post
শাকিব খানের সিনেমা 'তাণ্ডব' দেখছে দর্শকরা সিনেমা হলে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা হলে তাণ্ডব ঘটাচ্ছে শাকিব খানের সিনেমা 'তাণ্ডব'

Rainy window with raindrops and blurred background of trees and sky. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী পাঁচ দিনে বাড়তে পারে বৃষ্টিপাত, কমবে তাপমাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT