চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ বছর আগের স্মৃতি ফিরিয়ে জিততে হবে প্রোটিয়াদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 অপরাহ্ন 13, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রোটিয়া ক্রিকেটাররা জিতের আনন্দে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই উইকেট হাতে রেখে ২১৮ রানের লিড নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে ব্যাটে নেমে সাউথ আফ্রিকাকে ২৮২ রানের লক্ষ্য দিয়ে থেমেছে প্যাট কামিন্সের দল। শিরোপা ঘরে তুলতে লর্ডসে ইতিহাস গড়ার পাশপাশি ১৭ বছর আগের স্মৃতিতে ফিরতে হবে প্রোটিয়াদের।

টেস্টে এপর্যন্ত পাঁচবার ২৫০এর বেশি রান তাড়া করে জিতেছে সাউথ আফ্রিকা। যার তিনবারই অজিদের বিপক্ষে। সবশেষ ২০০৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৩ রান তাড়া করে তারা। তবে লর্ডসে চতুর্থ ইনিংসে কখনো ১১৯ রানের বেশি করতে পারেনি সাউথ আফ্রিকা। ঐতিহ্যবাহী ভেন্যুতে লক্ষ্য তাড়ায় নেমে কেবল একবার টেস্ট জিতেছে প্রোটিয়ারা, ১৯৯৮ সালে, ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রান তাড়া করে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টসে হেরে আগে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২১২ রানে থামে অজিদের ইনিংস। জবাবে নেমে ১৩৮ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকার প্রথম ইনিংস। ৭৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া থেমেছে ২০৭ রানে। অজিদের মোট লিড দাঁড়ায় ২৮১ রান। ২৮২ রানের লক্ষ্যে নেমে চা বিরতির আগে ২ উইকেটে ৯৪ রান তুলেছে সাউথ আফ্রিকা। ১৮৮ রান সামনে রেখে এইডেন মার্করাম ৪৯ রানে এবং টেম্বা বাভুমা ১ রানে দিনের তৃতীয় সেশন শুরু করবেন।

৮ উইকেটে ১৪৪ রান করে দ্বিতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়া তৃতীয় দিনের শুরতেই উইকেট হারায়। ২ রান করা নাথান লায়ন ফিরে যান। ১৪৮ রানে নবম উইকেট হারানোর পর জশ হ্যাজেলউডকে নিয়ে ৫৯ রানের জুটি গড়ে সংগ্রহ ২০৭ রানে পৌঁছান মিচেল স্টার্ক। ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। নয় নম্বরে নেমে স্টার্কের অষ্টম ফিফটি এটি। টেস্ট ইতিহাসে নয় বা তার নিচে নামা ব্যাটারের মধ্যে এটিই সর্বোচ্চ ফিফটির রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ স্টুয়ার্ট ব্রডের ৬টি ফিফটি।

দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ৪ উইকেট নেন। লুনগি এনগিদি শিকার করেন ৩ উইকেট। মার্কো জানসেন, উইয়ান মুল্ডার ও এইডেন মার্করাম নেন একটি করে উইকেট।

লক্ষ্যতাড়ায় নেমে শুরুতেই উইকেট হারায় সাউথ আফ্রিকা। দলীয় ৯ রানে ওপেনার রায়ান রিকেলটন ফিরে যান ৬ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে মুল্ডার ও মার্করাম মিলে যোগ করেন ৬১ রান। দলীয় ৭০ রানে মুল্ডার ফিরে গেলে জুটি ভাঙে। ৫০ বলে ২৭ রান করেন প্রোটিয়া টপঅর্ডার। এরপর টেম্বা বাভুমাকে নিয়ে দ্বিতীয় সেশন শেষ করেন মার্করাম।

অজিদের হয়ে দুটি উইকেটই নিয়েছেন মিচেল স্টার্ক।

Tags: অস্ট্রেলিয়াটেস্ট চ্যাম্পিয়নশিপফাইনালরাবাদালর্ডসলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

পারমাণবিক চুক্তির না করলে ইরানে ‘ভয়াবহ হামলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

Next Post

ইউনূস-তারেক বৈঠক: দেশের রাজনীতিতে নতুন সুবাতাস

Next Post
ইউনূস-তারেক বৈঠক, বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনূস-তারেক বৈঠক: দেশের রাজনীতিতে নতুন সুবাতাস

নির্বাচনী আলোচনা চলাকালে নেতারা হাসিমুখে একসাথে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT